Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
চোখে অঞ্জনি কেন হয়, করণীয় কী?

চোখে অঞ্জনি কেন হয়, করণীয় কী?

আপনজন ডেস্ক: অনেক সময় চোখের পাতায় ছোট ফোঁড়ার মতো দেখা যায়, যাকে অঞ্জনি বলা হয়ে থাকে। অঞ্জনি হলে চোখ ফুলে যায়, অনেক ব্যথা হয়। যে কারণে চোখের পাতা খুলতে কষ্ট হয়। অনেক সময় চোখ থেকে পুঁজ পড়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় যা স্টাই বা হরডিওলাম। তবে এ নিয়েদু শ্চিন্তার কিছু নেই। অঞ্জনি এক সপ্তাহের মধ্যে সেরে যায়।

এর চিকিৎসাও খুব সাধারণ। এক টুকরা তুলার বল বা কাপড়ের বল গরম পানিতে ভিজিয়ে দিনে অন্তত চারবার সেঁক দিতে হবে। কখনো প্রয়োজন হলে অ্যান্টিবায়োটিক মলম লাগানো যেতে পারে। বরিক পাউডারের সেঁক বেশ জনপ্রিয়, এটি অনেক সময় জীবাণু দূর করতে সাহায্য করে।

অঞ্জনি হলে করণীয়

অঞ্জনি হলে কখনো চোখ ঘঁষবেন না। এর ওপর জোরে চাপ দেবেন না বা বারবার হাত দিয়ে স্পর্শ করবেন না। গরম সেঁক দিলে পুঁজ বেরিয়ে যাবে আর অঞ্জনি ভালো হয়ে যাবে খুব তাড়াতাড়ি। একটি পরিষ্কার কাপড় নিয়ে সেটাকে গরম পানিতে ডুবিয়ে নিন। কাপড় থেকে পানি নিংড়ে চোখের ওপর ৫ থেকে ১০ মিনিট রাখুন। এভাবে দিনে বেশ কয়েকবার সেঁক দিন।

চোখে অঞ্জনি হলে কখনোই বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করবেন না। এতে চোখের ক্ষতি হবে। হালকা গরম পানিতে শ্যাম্পু মিশিয়ে তুলায় করে চোখের পাতা পরিষ্কার করুন।

গরম টি-ব্যাগ ব্যবহার করতে পারেন। ব্ল্যাক টি সব চেয়ে ভালো কাজ করে। কারণ, এতে থাকে অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। চা পানের পর ব্যবহৃত টি-ব্যাগ ঠান্ডা করে চোখের ওপর রাখুন। ৫ থেকে ১০ মিনিটের মতো কিছুটা আরাম পেতে পারেন।

চোখ লাল হলে বা বেশি ব্যথা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Aponzone Patrika