Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
মুর্শিদাবাদের নাম 'কর্ণসুবর্ণ' রাখারও প্রস্তাব এসেছে: কার্তিক মহারাজ

মুর্শিদাবাদের নাম 'কর্ণসুবর্ণ' রাখারও প্রস্তাব এসেছে: কার্তিক মহারাজ

আসিফ রনি, বহরমপুর, আপনজন: মুর্শিদাবাদ জেলা ভাগ নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হতেই নতুন জেলার নামকরণ ঘিরে জেলাজুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। জেলা ভাগের পর নতুন জেলার নাম 'কর্ণসুবর্ণ' রাখার প্রস্তাব এসেছে বলেও বিতর্ক উসকে দিলেন রাজ্যের নামকরণ কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ।

'কর্ণসুবর্ণ' নামকরণের এই জোর জল্পনার মধ্যেই এ বিষয়ে মুখ খুলেছেন কার্তিক মহারাজ। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্তিক মহারাজ জানান, নতুন জেলার নামকরণ নিয়ে ইতিমধ্যেই তাঁদের কাছে নানা আবেদনপত্র জমা পড়েছে, যার মধ্যে কর্ণসুবর্ণ নামের দাবিও রয়েছে। কার্তিক মহারাজ বলেন, "এখন অনেক প্রস্তাব আসছে। জগদ্ধাত্রী পুজো পার হলে আমাদের একটি কমিটি রয়েছে, সেই কমিটিতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।"

উল্লেখ্য, রাজা শশাঙ্কের আমলে বাংলার রাজধানী ছিল'কর্ণসুবর্ণ'।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Aponzone Patrika