Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
পুরুলিয়া সদর হাসপাতালে সদ্যোজাতের মৃত্যু! চিকিৎসায় গাফিলতির অভিযোগ

পুরুলিয়া সদর হাসপাতালে সদ্যোজাতের মৃত্যু! চিকিৎসায় গাফিলতির অভিযোগ

​জয়প্রকাশ কুইরী, পুরুলিয়া, আপনজন: পুরুলিয়া সদর হাসপাতালে এক সদ্যোজাত শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। চিকিৎসায় গাফিলতি এবং প্রসবের সময় অতিরিক্ত চাপ প্রয়োগের মারাত্মক অভিযোগ তুলেছে পরিবার। এই ঘটনায় হাসপাতালের সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন শিশুটির বাবা অক্ষয় সেন।

​পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রসববেদনা শুরু হলে অক্ষয়বাবু তাঁর স্ত্রীকে প্রথমে চাকলতোড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, গর্ভস্থ শিশুর অবস্থা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য প্রসূতিকে পুরুলিয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরিবারের দাবি, চাকলতোড় হাসপাতাল থেকে তাঁদের স্পষ্ট জানানো হয়েছিল যে মা ও সন্তান দুজনেই সুস্থ ও বিপদমুক্ত আছেন।

​কিন্তু বিপত্তি ঘটে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তির পর। পরিবারের অভিযোগ, সেখানে প্রসবের সময় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্সরা ভুল পদ্ধতি অবলম্বন করেন এবং অতিরিক্ত চাপ প্রয়োগ করেন। এর ফলেই সদ্যোজাতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন স্পষ্ট হয়ে ওঠে বলে দাবি পরিবারের। জন্ম নেওয়ার মাত্র কিছুক্ষণের মধ্যেই শিশুটির মৃত্যু হয়েছে বলে হাসপাতাল থেকে জানানো হয়। ​এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গোটা পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার আর্জি জানিয়েছেন অক্ষয় সেন।

​যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পাওয়ার পর হাসপাতাল প্রশাসন বা স্বাস্থ্য দফতর কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার। ঘটনার সত্যতা যাচাই এবং পূর্ণাঙ্গ তদন্তের পরেই সদ্যোজাতের মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Aponzone Patrika