Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপেক্ষ! সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপেক্ষ! সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে দুষলেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বিজেপি-শাসিত সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানালেন। রাজনৈতিক প্রতিহিংসা, পুলিশকে দিয়ে ভয় দেখানো এবং বিরোধীদের কণ্ঠরোধ করার মতো একাধিক ইস্যুতে সরব হয়ে এক 'গণ আন্দোলন'-এর ডাক দিয়েছেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় মমতা ব ন্দ্যোপাধ্য়ায়

এক ভিডিও বার্তায় দলীয় কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষের উদ্দেশে মমতাবলেন, "আমাদের হাজার হাজার কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। পঞ্চায়েত, পৌরসভা, জেলা পরিষদ দখল করে নেওয়া হয়েছে। আমার মনে হয়, এবার সবার একজোট হওয়া উচিত। একটা গণ আন্দোলন হওয়া দরকার।" পশ্চিমবঙ্গের পরিস্থিতি নিয়ে বিজেপিরবিরুদ্ধে তোপ দেগে মমতা বলেন, "ওরা সোনার বাংলাকে জেলখানা বানিয়ে দিয়েছে। সেই শান্তির, সম্প্রীতির, সংস্কৃতির বাংলা কোথায় গেল?" বিজেপির সমালোচনা করে তিনি আরও বলেন, "বিজেপির কিছু লোক, যারা রাজনীতি-সংস্কৃতি কিছুই বোঝে না, তারা দেশনায়ক সুভাষচন্দ্র বসুকে অপমান করছে। 'জয় হিন্দ' স্লোগান আজ সবার মুখে মুখে। নেতাজি আর রবীন্দ্রনাথ ঠাকুর তো দেশের বাইরের কেউ নন। অনেকে তাঁদের নিয়ে মশকরা করছে। ওদের ভাষা শুনে আমাদের লজ্জা করে। কেউ কেউ তো তাঁকে (নেতাজিকে) বিশ্বাসঘাতক বলছে। কেউ আবার নোংরা রাজনীতির খেলা খেলছে।"

তরুণ প্রজন্মকে সতর্ক করলেন মমতা

তরুণ প্রজন্মকে সতর্ক করে তিনি বলেন, "আমি তরুণ প্রজন্মকে বলব, একটু নজর রাখো। বাংলা কি বাংলার হাত থেকে চলে যাবে? ক্ষমতায় আসার আগে বিজেপি বলেছিল ফাইল খুলবে। সেই সব কোথায় গেল? নেতাজির জায়গায় দাঁড়িয়ে তাঁকেই অপমান করা হবে!"

পুলিশকে প্রশ্ন মমতার

পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন মমতা। তিনি বলেন, "আমি পুলিশকে সম্মান করি, আমি নিজে ওদের সঙ্গে কাজ করেছি। কিন্তু এই পুলিশ ভয় দেখাচ্ছে। ওরা অন্য দলে যোগ দেওয়ার জন্য চাপ দিচ্ছে। বলছে, হয় অন্য দলে যোগ দাও, নয়তো জেলে যাও। এটা কি পুলিশের কাজ?" আশা কর্মীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন মমতা। তিনি বলেন, "গঙ্গাজলঘাটিতে আশা কর্মীদের অপমান করা হয়েছে। আমাকে তো রোজ গালাগালি শুনতে হয়। আমার বইয়ের রয়্যালটির টাকা আটকে দেওয়া হয়েছে, যেটা আমার রুজিরুটি। এর পিছনে বিজেপির হাত থাকতেই পারে। বিজেপির টাকায় তো আর হাত পড়ে না। ওরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে।"

অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মমতার তোপ

প্রকল্পের নাম বদল নিয়েও তিনি অভিযোগ করেন, "অন্নপূর্ণাভাণ্ডারে অনেকের নাম মুছে দেওয়া হয়েছে। অনেক নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। লক্ষ্মী ভাণ্ডারের নাম বদলে অন্নপূর্ণা নামে করে দিয়েছে।" মমতা জানান, মৃত আশা কর্মীর পরিবারের কাছে তাঁর দলের প্রতিনিধিরা যাবেন। তাঁর অভিযোগ, তাঁকে বিভিন্ন জায়গায় যেতে বাধা দেওয়া হচ্ছে। তিনি বলেন, "মৃত আশা কর্মীর পরিবারের সঙ্গে আমার টিম কথা বলতে যাবে। আমি যেখানেই যাই, আমাকে যেতে দেওয়া হচ্ছে না।"

নিট বিক্ষোভ নিয়ে মমতার প্রতিক্রিয়া

ব্রিজভূষণ সিং মামলা এবং NEET বিক্ষোভের মতো বিষয়গুলি উল্লেখ করে নারী, ছাত্র ও যুবকদের বিভিন্ন সমস্যা নিয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ, "ব্রিজভূষণ মামলায় বিচার মিলছে না। কত মহিলা ধর্ষিত হয়েছেন, তাঁদের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না। পুলিশ দিয়ে তাঁদের হুমকি দেওয়া হচ্ছে। যারা NEET আন্দোলন শুরু করেছে, তাদের দেশবিরোধী তকমা দেওয়া হচ্ছে।" ছাত্র ও যুব আন্দোলন নিয়ে বিজেপির সমালোচনার জবাবে তিনি প্রশ্ন তোলেন, "তোমরা কোথা থেকে একটা দল পেয়েছ? কোনও ভূত-ভবিষ্যৎ নেই। শুধু ছাত্র-যুবকদের অপমান করে যাচ্ছ।" সবশেষে সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, "যাদের বিবেক আছে, তাদের কাছে আমার আবেদন, আপনারা কি এখনও চুপ করে থাকবেন?"

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla