Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু, কীভাবে আবেদন ও স্ট্যাটাস চেক করবেন জানুন

Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের পোর্টাল চালু, কীভাবে আবেদন ও স্ট্যাটাস চেক করবেন জানুন

Annapurna Bhandar Portal: চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) জন্য পোর্টাল। 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পে আবেদন করা যাবে সরাসরি এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে।

রাজ্যে চালু হয়ে গেল অন্নপূর্ণা ভাণ্ডারের (Annapurna Bhandar) জন্য পোর্টাল। 'অন্নপূর্ণা ভাণ্ডার' প্রকল্পে আবেদন করা যাবে সরাসরি এই ডিজিটাল পোর্টালের মাধ্যমে।

আগে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এ যেখানে দেড় হাজার টাকা দেওয়া হত, এখন সেই অঙ্ক দ্বিগুণ হচ্ছে। , 'অন্নপূর্ণা ভাণ্ডার'-এ মাসিক আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে ৩ হাজার টাকা করা হচ্ছে।

যাঁরা আগে 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর আওতায় ছিলেন, তাঁদের নতুন করে আবেদন করতে হবে না। পুরনো উপভোক্তাদের তথ্য সরাসরি নতুন প্রকল্পে স্থানান্তর করা হবে। পুরো প্রক্রিয়াই হবে স্বচ্ছ ও দ্রুত। কোনও মধ্যস্থতাকারী বা ক্যাম্পে লাইনে দাঁড়ানোর প্রয়োজন হবে না। বাড়িতে বসেই আবেদন, যাচাই ও টাকা পাওয়ার সুবিধা মিলবে।

নতুন আবেদনকারীরা এবং যারা নিজেদের অ্যাকাউন্টের বর্তমান স্থিতি জানতে চান, তারা সরাসরি https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য দেখতে পাবেন।

তবে পোর্টাল চালু হলেও কিছু যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। নতুন পোর্টাল চালু হওয়ার কারণে এই মুহূর্তে সার্ভারে কিছু যান্ত্রিক ত্রুটি বা ওভারলোড চলছে। তবে এই সমস্যা অত্যন্ত সাময়িক এবং দ্রুতই তা মিটিয়ে ফেলা হবে। কারিগরি ত্রুটি দূর হওয়া মাত্রই নাগরিকরা তাঁদের সঠিক মোবাইল নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে তথ্য যাচাই করতে পারবেন। একইসঙ্গে নতুনদের জন্য আবেদনের পথও মসৃণ করা হবে।

যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তাঁরা আবেদনের স্ট্যাটাস চেক করে নিতে পারবেন এই পোর্টাল থেকেই। যদিও এখনও সেটা চালু হয়নি। এছাড়াও নতুন করে আবেদনের কোনও অপশন দেখা যাচ্ছে না। শুধুমাত্র লগইনের অপশন রয়েছে। আর বাঁদিকে অন্নপূর্ণা যোজনা পোর্টাল লেখা রয়েছে। স্ট্যাটাস চেক করতে গেলেও সঠিক কিছু দেখাচ্ছে না।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla