
যত দিন এগিয়ে যাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে প্রকাশ্যে আসছে নানান খবর।
অগস্ট মাস পড়লেও অনেকে পাননি ভাতা। এই নিয়ে সকলের মনে তৈরি হচ্ছে নানান প্রশ্ন। অধিকাংশ ভাবছেন বাদ গিয়েছে তাদের অ্যাকাউন্ট। এমন সময় নয়া তথ্য এল অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে।

বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সব থেকে চর্চিত বিষয় হল অন্নপূর্ণা যোজনা। আগে চালু থাকা লক্ষ্মীর ভাণ্ডারের বদলে চালু হয়েছে অন্নপূর্ণা যোজনা। কিন্তু, এই ভাতা পেতে গেলে নতুন করে করতে হয়েছে আবেদন। তারপর হয়েছে ভেরিফিকেশন। কেবল যোগ্য ব্যক্তিরাই পাচ্ছেন ভাতা।

এবার এই অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তি নিয়ে সামনে এল নয়া তথ্য। অগস্ট পড়ে গেলেও এখনও মেলেনি অন্নপূর্ণা যোজনার টাকা। তবে কি ভাতা বন্ধ হয়ে গেল? এই প্রশ্ন সকলের মনে। এই সময় বিশেষ ঘোষণা করল সরকার।

রাজ্যের সমাজকল্যাণমন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা ১৫ অগস্টের পর দেওয়া হবে। অনেক অযোগ্যরা টাকা পাচ্ছেন। তাই সরকার কড়া ভেরিফিকেশন শুরু করছে। চলছে ব্লক ভিত্তিক ভেরিফিকেশন। তাই চলতি মাসে দেরিতে ঢুকবে টাকা।
এদিকে আগেই মুখ্যমন্ত্রী জানান, ৩০ অগস্ট পর্যন্ত হবে ভেরিফিকেশন। এরপর সবদিক বিচার করে যোগ্য উপভোক্তাদের নির্বাচন করে টাকা দেওয়া হবে। অর্থাৎ অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির টাকা পেতে হলে আরও অপেক্ষা করতে হবে বলে জানা গিয়েছে।

