Dailyhunt
Ashokengar: রাতের অন্ধকারে ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি, ভোট আবহে উত্তেজনা অশোকনগরে

Ashokengar: রাতের অন্ধকারে ব্যবসায়ীকে লক্ষ্য করে পরপর গুলি, ভোট আবহে উত্তেজনা অশোকনগরে

Ashokengar News: ভোট আবহে অশোকনগরে চলল গুলি। চার দুষ্কৃতী বাইকে করে এসে ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে অভিযোগ। ব্যবসায়ী অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও - রক্ষা করা যায়নি ব্যবসায়ীর গলায় থাকা সোনার চেইন এবং সোনার লকেট। ঘটনাস্থলে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী।

সোমবার রাতে গুলি চালানোর মত চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার রাজীবপুর এলাকায়। সূত্রের খবর, রাজীবপুর এলাকারই বাসিন্দা পেশায় মুদি ব্যবসায়ী বছর ৩৬ - এর যুবক রাকেশ মণ্ডল সোমবার ঝড় বৃষ্টির রাতে দোকান বন্ধ করে পাশের এক দোকান মালিককে সঙ্গে নিয়ে এক বাইকে করে বাড়ি ফিরছিলেন। রাকেশ জানিয়েছেন, তার বাড়ি থেকে মাত্র একশো মিটার আগে আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে রাস্তায় তাঁদের পথ আটকায় চার যুবক।

ভোটআবহে গুলিকাণ্ডে তপ্ত অশোকনগর:-

আরও জানা গিয়েছে যে, কিছু বুঝে ওঠার আগেই মুখ ঢাকা অবস্থায় থাকা চার দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রাকেশের গলার সোনার চেইন এবং লকেট ছিনতাই করে এক বাইকে করে চার দুষ্কৃতী পালানোর সময় এক যুবক বাইক উঠতে পারছিলেন না। ঠিক তখন পিছন থেকে ধাওয়া করে রাকেশ এবং তাঁর সঙ্গে থাকা অন্য দোকান মালিক। দুষ্কৃতীরা পরিস্থিতি বেগতিক বুঝে ব্যবসায়ীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি গাছে লাগে। তবুও হাল ছাড়েননি রাকেশ, ফের ওই দুষ্কৃতীদের বাইকের পিছনে ধাওয়া করতে করতে রাজিবপুর থেকে ঈশ্বরীগাছা পর্যন্ত ছুটে যান এই দুই ব্যবসায়ী। তাদের বয়ান অনুযায়ী জানা যায় - মাঝ পথে এক দুষ্কৃতী বাইক থেকে নেমে পালিয়ে যায়।

কিন্ত বাকি তিনজন দুষ্কৃতী বাইকে করেই পালিয়ে যায় বলে খবর। এলাকায় গুলি চলেছে বলে খবর চাউর হতেই ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা। রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয় গোটা এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অশোকনগর থানার বিশাল পুলিশ বাহিনী। রাতেই অশোকনগর থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন মুদি ব্যবসায়ী রাকেশ মণ্ডল। এর পরেই তড়িঘড়ি তদন্তে নামে অশোকনগর থানার পুলিশ।

Train News: সাঁতরাগাছি থেকে দীঘা প্রতিদিনই ছুটবে ট্রেন, জানুন নতুন ট্রেনের সময়সূচি

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla