Dailyhunt
Basirhat BJP News: চন্দ্রনাথ রথের পর আরও এক বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

Basirhat BJP News: চন্দ্রনাথ রথের পর আরও এক বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

Basirhat BJP Worker shootout News: মধ্যমগ্রামের পর এবার বসিরহাট। শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের পর আরও এক গুলিকাণ্ড। এবার উত্তপ্ত উত্তর ২৪ পরগনার বসিরহাট এলাকা। বসিরহাট দক্ষিণ বিধানসভার গোডাউন পাড়া এলাকায় রোহিত রায় নামে এক বিজেপি সক্রিয় কর্মীকে গুলি করার অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীদের বিরুদ্ধে।

আহত ওই বিজেপি কর্মীকে প্রথমে বসিরহাট হাসপাতাল এবং পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে । এদিকে এই ঘটনায় বিজেপির দাবি তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরাই তাকে গুলি করেছে।

চোপড়ায় আক্রান্ত বিজেপি নেতা:-

অন্যদিকে, লুটপাটে বাধা দেওয়ায় আক্রান্ত হলেন শ্যামল সরকার নামে এক বিজেপি নেতা। বুধবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগছ এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে ।

জানা গিয়েছে, মঙ্গলবার একটি মদের দোকানে দুষ্কৃতীদের লুটপাটে বাধা দিয়েছিলেন শ্যামল সরকার নামে এক বিজেপি নেতা। সেই আক্রোশ থেকেই বুধবার একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। ধস্তাধস্তির সময় দুষ্কৃতীদের ফেলে যাওয়া একটি ব্যাগ থেকে তাজা বোমা উদ্ধার হয়, যা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে চোপড়া থানার পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি শুরু করে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ব্যাগে আরও বিস্ফোরক থাকতে পারে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু'জনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla