Dailyhunt
ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এগিয়ে চলেছে দ্রুত, মার্চের পরিসংখ্যান দেখলে চমকে উঠবেন

ভারতে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার এগিয়ে চলেছে দ্রুত, মার্চের পরিসংখ্যান দেখলে চমকে উঠবেন

২০২৬ সালের মার্চ মাসে ভারতে UPI লেনদেনে সর্বকালের নতুন রেকর্ড তৈরি হয়েছে। এই মাসে ২২.৬৪ বিলিয়ন লেনদেনের মাধ্যমে মোট ২৯.৫৩ লক্ষ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বছরের তুলনায় ২৪% বেশি। দৈনিক লেনদেন ৭০০ মিলিয়ন ছাড়িয়ে যাওয়ায় ডিজিটাল পেমেন্টে ভারত বিশ্বসেরা স্থানে নিজেদের অবস্থান শক্ত করেছে।

কেন্দ্রের অর্থ পরিষেবা বিভাগ এই সাফল্যকে দেশের ডিজিটাল অর্থনীতির একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেছে।

লেনদেন সংক্রান্ত তথ্যই বুঝিয়ে দিচ্ছে, ভারতে ইউপিআই-এর মাধ্যমে পেমেন্ট কতটা জনপ্রিয় হয়েছে। এই ধরনের ডিজিটাল লেনদেন রোজের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এর ফাঁক গলে প্রতারণা চক্র সক্রিয় থাকতে পারে। তাই ইউপিআই লেনদেনে বাড়তি সতর্কতা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

বর্তমানে ভারতে মোট ডিজিটাল লেনদেনের প্রায় ৮৫ শতাংশই ইউপিআই-এর মাধ্যমে সম্পন্ন হচ্ছে। শুধু দেশেই নয়, বিশ্বব্যাপী রিয়েল-টাইম ডিজিটাল পেমেন্ট ক্ষেত্রেও ইউপিআই-এর অবদান প্রায় ৫০ শতাংশে পৌঁছেছে। ফলে এই ভারতীয় প্রযুক্তি ধীরে ধীরে আন্তর্জাতিক স্তরেও নিজের প্রভাব বিস্তার করছে এবং বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে।

মার্চ ২০২৬-এর UPI পরিসংখ্যান:

* মোট লেনদেনের পরিমাণ: ২২.৬৪ বিলিয়ন (22.64 billion)। * মোট লেনদেনের মূল্য: ₹২৯.৫৩ লক্ষ কোটি (29.53 lakh crore)। * বার্ষিক প্রবৃদ্ধি: ২০২৫ সালের মার্চের তুলনায় লেনদেনের ভলিউম বেড়েছে ২৪%। * দৈনিক গড় লেনদেন: প্রায় ৭৩০ মিলিয়ন (730 million)। * ডিজিটাল ইকোসিস্টেমে অবদান: ভারতের মোট ডিজিটাল লেনদেনের প্রায় ৮৫ শতাংশই UPI-এর মাধ্যমে হচ্ছে।

মূল কারণ ও প্রভাব:

* উৎসবের প্রভাব: হোলি ও ঈদের কারণে মার্চ মাসে ছোট-মূল্যের লেনদেন বা 'মাইক্রোপেমেন্ট' ব্যাপক হারে বেড়েছে।

* আন্তর্জাতিক বিস্তার: ইউএই, সিঙ্গাপুর, ফ্রান্সসহ ৭টি দেশে UPI পরিষেবা সক্রিয় রয়েছে।

* অর্থবছরের শেষ: আর্থিক বছরের শেষের কারণেও লেনদেনের পরিমাণ রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

এই রেকর্ড পরিমাণ লেনদেন ভারতে ডিজিটাল অর্থনীতি দ্রুত বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla