আসল নাম: আলিয়া আডবাণী
বলিউডে পা রাখার আগে তিনি নিজের প্রথম নাম বদলে কিয়ারা রাখেন।
শোনা যায়, অভিনেতা সলমন খান তাঁকে এই পরামর্শ দেন। কারণ সেই সময় আলিয়া ভাট ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করে ফেলেছিলেন এবং কিয়ারা একই নামের বিভ্রান্তি এড়াতে চেয়েছিলেন।

আসল নাম: ফারহান আব্রাহাম
অভিনেতার জন্মগত নাম ছিল ফারহান আব্রাহাম। কিন্তু তিনি পেশাগত জীবনের জন্য 'জন' নামটি বেছে নেন। শোনা যায়, তাঁর খ্রিস্টান ঐতিহ্য এবং পর্দায় আরও বেশি গ্রহণযোগ্যতার কথা ভেবেই তিনি এই নাম গ্রহণ করেন।

আসল নাম: জয় হেমন্ত শ্রফ
অভিনেতা নিজেই জানিয়েছেন যে, ছোটবেলায় তাঁর দুরন্ত ও চনমনে স্বভাবের জন্য বাড়ির লোক তাঁকে 'টাইগার' বলে ডাকত। পরে পেশাগত জীবনেও তিনি এই ডাকনামটিই নিজের পরিচয় হিসেবে বেছে নেন।

আসল নাম: অজয় সিং দেওল
দেওল ফিল্মি পরিবারে জন্ম তাঁর। ফিল্মে আসার আগে তিনি 'সানি' নামটি বেছে নেন। পরিবারের অন্য সদস্যদের থেকে নিজের একটি আলাদা পরিচয় তৈরি করার জন্যই তিনি এই সিদ্ধান্ত নেন।

আসল নাম: বিশাল বীরু দেবগন
'ফুল অউর কাঁটে' (১৯৯১) ছবিতে ডেবিউ করার আগে অজয় একটি ছোট ও সহজে মনে রাখার মতো নাম বেছে নেন। পরে তিনি ব্যক্তিগত এবং সংখ্যাতত্ত্বের কারণে তাঁর পদবির বানান 'Devgan' থেকে বদলে 'Devgn' করেন।

