Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Cold Water: ফ্রিজের ঠান্ডা জল খেলেই কি সর্দি কাশি হয়? আসল সত্যিটা জেনে নিন

Cold Water: ফ্রিজের ঠান্ডা জল খেলেই কি সর্দি কাশি হয়? আসল সত্যিটা জেনে নিন

রাইনোভাইরাস (Rhinovirus) - এর ফলে নাক দিয়ে জল পড়া, হাঁচি, গলা ব্যথা ও কাশির মতো উপসর্গ দেখা যায়। কিন্তু বর্ষা এলেই অনেকে ফ্রিজের ঠান্ডা জল এড়িয়ে চলেন। ধারণা, ঠান্ডা জল খেলেই সর্দি-কাশি হবে। এই ধারণাটা কতটা সত্যি? চলুন, জেনে নেওয়া যাক।

সাধারণ সর্দি-কাশি আসলে একটি ভাইরাল ইনফেকশন, যা মূলত নাক ও গলায় প্রভাব ফেলে।
বিশেষজ্ঞরা বলেন, রাইনোভাইরাস (Rhinovirus) সহ প্রায় ২০০ রকমের ভাইরাস এর জন্য দায়ী হতে পারে। এর ফলে নাক দিয়ে জল পড়া, হাঁচি, গলা ব্যথা ও কাশির মতো উপসর্গ দেখা যায়। চিকিৎসকরা স্পষ্ট জানাচ্ছেন, সরাসরি ঠান্ডা জল খাওয়ার জন্য সর্দি হয় না। সাধারণ সর্দির মূল কারণ হল ভাইরাস সংক্রমণ। তাই সুস্থ ব্যক্তিরা নিজেদের পছন্দমতো তাপমাত্রার জল পান করতে পারেন।

শুধু ঠান্ডা জল খেলেই সর্দি হয়, এমন কোনও প্রমাণ নেই।
খুব ঠান্ডা জল খেলে কারও কারও গলায় অস্বস্তি হতে পারে। যেমন গলা ব্যথা বা গলায় খরখরে ভাব দেখা দিতে পারে। যাদের আগে থেকেই গলায় ইনফেকশন বা অ্যালার্জির সমস্যা আছে, ঠান্ডা জল তাদের অস্বস্তি আরও বাড়িয়ে তুলতে পারে। কিন্তু এটিকে সর্দির সরাসরি কারণ বলা যায় না। সর্দি থেকে বাঁচতে ঠান্ডা জল ছাড়ার চেয়ে ভাইরাস ঠেকানো বেশি জরুরি। খাওয়ার আগে ও পরে ভাল করে হাত ধুয়ে নিন।

সর্দি-কাশিতে আক্রান্তদের থেকে দূরে থাকুন। পর্যাপ্ত ঘুম, পুষ্টিকর খাবার ও পরিচ্ছন্নতা বজায় রাখুন। বারবার মুখে, নাকে বা চোখে হাত দেবেন না।
 সাধারণ সর্দি কয়েক দিনেই সেরে যায়। কিন্তু সর্দির সঙ্গে তীব্র জ্বর, শ্বাসকষ্ট বা অনেক দিন ধরে কাশি থাকলে অবহেলা করবেন না। এমন পরিস্থিতিতে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। মোদ্দা কথা, ঠান্ডা জল সরাসরি সর্দি ডেকে আনে না। তবে আপনার শরীরের জন্য যে তাপমাত্রার জল আরামদায়ক, সেটাই পান করা ভাল।
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla