Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমস উদ্বোধনের আগেই ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন লাভলিনা

Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমস উদ্বোধনের আগেই ভারতের প্রথম পদক নিশ্চিত করলেন লাভলিনা

Commonwealth Games 2026: কমনওয়েলথ গেমস ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগেই প্রথম পদক পেয়ে গেল ভারত। বৃহস্পতিবার মহিলাদের ৭৫ কেজি বিভাগের বক্সিংয়ে সরাসরি সেমি-ফাইনালে পৌঁছে দেশের হয়ে প্রথম পদক নিশ্চিত করেছেন অলিম্পিক্সে (Olympics) পদকজয়ী বক্সার লাভলিনা বরগোহাঁই (Lovlina Borgohain)।

প্রথম ম্যাচে বাই পেয়ে যাওয়ায় সরাসরি শেষ চারে জায়গা করে নিয়েছেন লাভলিনা। ফলে কমনওয়েলথ গেমসের বক্সিং বিভাগের নিয়ম অনুযায়ী তিনি অন্তত ব্রোঞ্জ পদক পেতে চলেছেন। কারণ, এই গেমসের সেমিফাইনালে পরাজিত দুই বক্সারই ব্রোঞ্জ পদক পান। অর্থাৎ গ্লাসগোতে রিংয়ে নামার আগেই পদক নিশ্চিত হয়ে গেছে ভারতের এই তারকা বক্সারের।

সোনার লক্ষ্যে লাভলিনা

এবারের কমনওয়েলথ গেমসের সেমি-ফাইনালে পৌঁছে ব্রোঞ্জ পদক নিশ্চিত করার পর এবার সোনা জয়ের লক্ষ্যে লড়াই করতে চাইছেন লাভলিনা। তাঁর বিভাগে মাত্র পাঁচজন বক্সার থাকায় সরাসরি সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছেন এই ভারতীয় তারকা। মহিলাদের ৭৫ কেজি মিডলওয়েট বিভাগে শীর্ষবাছাই হওয়ার সুবাদেই এই সুযোগ পেয়েছেন লাভলিনা। এই বিভাগে তিনজন বক্সার সরাসরি সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছেন। বাকি দুই বক্সার একমাত্র কোয়ার্টার-ফাইনালে লড়াই করবেন। তাঁদের মধ্যে একজন সেমি-ফাইনালে জায়গা করে নেবেন। ৩১ জুলাই সেমি-ফাইনালে লাভলিনার প্রতিপক্ষ টুভালুর (Tuvalu) বক্সার টি কে বি পি তাফাকি (T.K.B.P. Taafaki)। এই লড়াইয়ে জয় পাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী লাভলিনা।

এবার ভারতের পদক সংখ্যা কমে যেতে পারে

২০২২ সালে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারত মোট ৬১টি পদক জিতেছিল। কুস্তি, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, হকি ও ক্রিকেটে পদক জিতেছিল ভারত। তবে এবার গ্লাসগো গেমসে ইভেন্টের সংখ্যা কমিয়ে মাত্র ১০টি করা হয়েছে। এই কারণে ভারতের পদক সংখ্যা কমে যেতে পারে। যদিও অ্যাথলেটিকস ও ভারোত্তোলনে ভালো ফল করতে পারেন ভারতীয়রা। লাভলিনা প্রথম পদক নিশ্চিত করায় ভারতের অন্য ক্রীড়াবিদরা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারেন। গতবারের মতো না হলেও, এবারও ভারত পদক তালিকায় ভালো জায়গায় থাকতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla