Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Cristiano Ronaldo: 'আমার আগে তো পর্তুগাল কিছুই জেতেনি,' ইউরো জয়কে বিশ্বকাপের সমান বলছেন রোনাল্ডো

Cristiano Ronaldo: 'আমার আগে তো পর্তুগাল কিছুই জেতেনি,' ইউরো জয়কে বিশ্বকাপের সমান বলছেন রোনাল্ডো

Cristiano Ronaldo: বিশ্বকাপ ফুটবল (FIFA World Cup 2026) ও ইউরো কাপ (UEFA European Championship) সমান! স্পেনের কাছে হেরে (Spain vs Portugal) পর্তুগাল চলতি বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬ পর্যায় থেকে ছিটকে যাওয়ার পর এমনই দাবি করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই কিংবদন্তি বলেছেন, 'আমি পর্তুগালের হয়ে তিনবার খেতাব জিতেছি।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগে পর্তুগাল একবারও খেতাব জেতেনি। ২০১৬ সালে পর্তুগাল সবচেয়ে বড় খেতাব জেতে। সেবার ইউরো কাপ জিতেছিল পর্তুগাল। আমার কাছে ইউরো কাপ জয় বিশ্বকাপের সমান।' পর্তুগালের হয়ে ইউরো কাপ জেতার পাশাপাশি ২০১৯ ও ২০২৫ সালে উয়েফা নেশনস লিগ (UEFA Nations League) জিতেছেন রোনাল্ডো। বিশ্বকাপ জিততে না পেরে তিনি এখন এই তিন খেতাব জয় থেকেই সান্ত্বনা খুঁজছেন।

আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই অবসর নিচ্ছেন?

স্পেনের বিরুদ্ধে ম্যাচের আগেই রোনাল্ডো জানিয়ে দিয়েছিলেন, তিনি আর বিশ্বকাপ ফুটবলে খেলবেন না। এই ম্যাচের পর তিনি সে কথারই পুনরাবৃত্তি করে বলেছেন, 'এভাবে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হওয়ায় আমি দুঃখিত। আমি নিজের সবটুকু দিয়েছিলাম। আমি নিজের সেরা পারফরম্যান্স দেখিয়েছি। আমি নিজের বিবেকের কাছে পরিষ্কার থেকে বিশ্বকাপ ছেড়ে চলে যাচ্ছি। এটাই আমার শেষ বিশ্বকাপ ছিল। আমি এবার পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় পাব। আমি পরিবারের সঙ্গে থাকব। পরিবারের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব। আমি তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেব না। আমি আবেগের বশবর্তী হয়ে কোনও সিদ্ধান্ত নিই না।' কয়েকদিন আগেই রোনাল্ডোর বোন বলেছিলেন, এই কিংবদন্তি খুব তাড়াতাড়ি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিতে পারেন। তবে রোনাল্ডো বলেছেন, তিনি সময় নিয়ে সিদ্ধান্ত নেবেন।

রেকর্ড গড়েও বিশ্বকাপ অধরা

প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপ ফুটবলের ছয় আলাদা সংস্করণে গোল করার রেকর্ড গড়েছেন রোনাল্ডো। কিন্তু তাঁর পক্ষে পর্তুগালকে বিশ্বকাপে সাফল্য এনে দেওয়া সম্ভব হয়নি। এই আফশোস নিয়েই বিদায় নিতে হল বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla