Dearness Allowance Hike (DA hike) নিয়ে বড় আপডেট। এপ্রিলে কেন্দ্র সরকার DA ৬০ শতাংশে বাড়ানোর পর এবার DA Merger, Basic Pay বৃদ্ধি এবং Inflation Adjustment-সহ একাধিক দাবি তুলেছে কর্মী সংগঠনগুলি।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা DA ২% বাড়িয়ে ৫৮% থেকে ৬০% করেছে কেন্দ্রীয় সরকার।
জুলাই মাসে আরও একপ্রস্থ ডিএ বাড়তে পারে। কেন্দ্রী সরকার বছরে দুইবার কেন্দ্রীয় সরকারি কর্মী আর অবসরপ্রাপ্তদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। DA ৬০% হলেও কেন অসন্তুষ্ট কর্মীরা? DA Merger থেকে Basic Pay বৃদ্ধি-জেনে নিন ১০টি বড় দাবি।

- AIDEF-এর ন্যূনতম বেতন বৃদ্ধির দাবি
অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন (AIDEF) মুদ্রাস্ফীতি-সমন্বিত ক্ষতিপূরণের দাবি জানিয়েছে। তাদের মূল দাবি, ন্যূনতম বেতন মাসে ৬৯,০০০ টাকায় নিয়ে যাওয়া হোক, যাতে প্রতিরক্ষা কর্মীরাও উপকৃত হন।
- মহারাষ্ট্র ওল্ড পেনশন অর্গানাইজেশনের প্রস্তাব
এই সংগঠন ন্যূনতম ৪% DA বৃদ্ধি এবং ৫০%-এ DA মার্জারের প্রস্তাব দিয়েছে। পাশাপাশি ন্যূনতম বেতন ৬৫,০০০ টাকা করার দাবিও তুলেছে তারা।
- NC-JCM-এর ইনফ্লেশন-লিঙ্কড ওয়েজ মডেলের দাবি
ন্যাশনাল কাউন্সিল-জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি (NC-JCM) DA-কে সম্পূর্ণ মুদ্রাস্ফীতি-নির্ভর বেতন কাঠামোয় রূপান্তরের দাবি জানিয়েছে। বর্তমান ১৮,০০০ টাকার ন্যূনতম বেতন বাড়িয়ে ৬৯,০০০ টাকা করার প্রস্তাবও দিয়েছে তারা।

একাধিক কর্মী ইউনিয়ন সরাসরি DA মার্জারের সরকারি ঘোষণা চেয়েছে। ৭ম বেতন কমিশন অনুযায়ী, DA ৫০% ছাড়ালে তা বেসিক পে-র সঙ্গে মিশে যাওয়ার নিয়ম থাকলেও, ৬০%-এ পৌঁছেও এখনও তা হয়নি।

- DA Merger বা মহার্ঘ ভাতা (Dearness Allowance) একীভূতকরণ হলো সরকারি কর্মচারীদের মুদ্রাস্ফীতিজনিত ভাতা বা ডিএ-এর একটি নির্দিষ্ট অংশ স্থায়ীভাবে মূল বেতনের (Basic Pay) সঙ্গে যুক্ত করে দেওয়ার প্রক্রিয়া
- এর ফলে কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি পায়, যা স্বয়ংক্রিয়ভাবে পিএফ (PF), গ্র্যাচুইটি, পেনশন এবং অন্যান্য ভাতায় ইতিবাচক প্রভাব ফেলে

- AIDEF-এর দ্বিতীয় স্মারকলিপিতে বলা হয়েছে, বর্তমান ফর্মুলায় স্থিতিশীল খরচের খাতে বেশি গুরুত্ব দেওয়া হয়, অথচ নিম্ন বেতনভুক কর্মীরা খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও বাড়িভাড়ায় বেশি খরচ করেন।
- রেলওয়ে সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি (RSCWS) জানিয়েছে, DA শুধু আংশিক সুরক্ষা দেয়। বেতন সংশোধনের ব্যবধান আর ক্রমবর্ধমান জীবনযাত্রার খরচের ফারাকে ক্রয়ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

বর্তমান কাঠামোয় বেসিক পে-র বদলে ভাতা ও DA-র উপর বেশি নির্ভরতা তৈরি হয়েছে বলে অভিযোগ। যেহেতু পেনশন ও অবসরকালীন সুবিধা বেসিক পে-র সঙ্গে যুক্ত, তাই এই প্রবণতা অবসরপ্রাপ্তদের আর্থিক নিরাপত্তায় প্রভাব ফেলছে।

বেসিক পে বাড়লে প্রভিডেন্ট ফান্ড, পেনশন, গ্র্যাচুইটি ও অন্যান্য ভাতা-সবক্ষেত্রেই বৃদ্ধি ঘটে। তাই DA মার্জার নিয়ে দাবি এত জোরালো হয়ে উঠছে।

সর্বনিম্ন ১.৮৩ ফ্যাক্টরেই বড় বদল
- যদি সবচেয়ে কম অর্থাৎ ১.৮৩ ফিটমেন্ট ফ্যাক্টর কার্যকর হয়, তাহলেও কর্মীদের বেসিক পে উল্লেখযোগ্যভাবে বাড়বে। বর্তমানে সর্বনিম্ন বেসিক পে ১৮,০০০ টাকা থেকে বেড়ে হতে পারে প্রায় ৩২,৯৪০ টাকা।
- লেভেল ২-তে ১৯,৯০০ টাকা থেকে বেসিক পে হবে ৩৬,৪১৭ টাকা, লেভেল ৩-তে ২১,৭০০ টাকা থেকে হবে ৩৯,৭১১ টাকা, লেভেল ৪-তে ২৫,৫০০ টাকা থেকে হবে ৪৬,৬৬৫ টাকা। লেভেল ৫-তে ২৯,২০০ টাকা থেকে বেসিক পে বেড়ে হতে পারে ৫৩,৪৩৬ টাকা।
- লেভেল ৬-এ ৩৫,৪০০ টাকা থেকে বেসিক পে হবে ৬৪,৭৮২ টাকা, লেভেল ৭-এ ৪৪,৯০০ টাকা থেকে হবে ৮২,১৬৭ টাকা। লেভেল ১০-এ ৫৬,১০০ টাকা থেকে বেসিক পে বেড়ে হবে ১,০২,৬৬৩ টাকা।
- লেভেল ১৩-তে ১,২৩,১০০ টাকা থেকে বেসিক পে হবে ২,২৫,২৭৩ টাকা। সর্বোচ্চ লেভেল ১৮-এ ২,৫০,০০০ টাকা থেকে বেসিক পে বেড়ে হতে পারে ৪,৫৭,৫০০ টাকা- যা প্রায় আড়াই গুণ বৃদ্ধি।

৫ মার্চ থেকে শুরু হওয়া স্মারকলিপি জমার প্রক্রিয়া গত ১৫ জুন শেষ হয়েছে। এই দাবিগুলি কমিশনের চূড়ান্ত সুপারিশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

সরকার এখনও DA Merger বা ন্যূনতম বেতন বৃদ্ধি নিয়ে কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি। কর্মী সংগঠনগুলির দাবিগুলি বর্তমানে ৮ম বেতন কমিশনের বিবেচনাধীন রয়েছে। ফলে চূড়ান্ত সুপারিশ প্রকাশ না হওয়া পর্যন্ত কোনও পরিবর্তন নিশ্চিত নয়।

