Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
DA Hike: পুজোর আগেই মিলবে ৩৮ শতাংশ হারে DA, নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নে, কবে ঢুকবে টাকা?

DA Hike: পুজোর আগেই মিলবে ৩৮ শতাংশ হারে DA, নয়া বিজ্ঞপ্তি জারি নবান্নে, কবে ঢুকবে টাকা?

র্থ দফতরের তরফে মহার্ঘ ভাতা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগীরা পুজোর আগে ১ অক্টোবর থেকেই ৩৮ শতাংশ হারে ডিএ পাবেন। পঞ্চম বেতন কমিশনের অধীনে থাকা কর্মীদের ডিএ বাড়িয়ে ২২৩ শতাংশ করা হয়েছে।

মহার্ঘ ভাতা নিয়ে জারি হল নয়া বিজ্ঞপ্তি। মঙ্গলবার অর্থ দফতরের অতিরিক্ত প্রধান অর্থসচিব পিকে মিশ্রের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি জারি হল।

সেখানে বলা হয়েছে, ২০২৬ থেকে সংশোধিত ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা।

রাজ্য বিজেপি সরকারের প্রথম বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ২০ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তখন জানানো হয়েছিল, আগামী নভেম্বর মাস থেকে ডিএ পাওয়া যাবে। সদ্য ঘোষণা করা হল, নভেম্বর মাস নয়, পুজোর আগেই মিলবে বর্ধিত ডিএ।

এই ডিএ কেবল রাজ্য সরকারি কর্মচারীদের জন্যই নয়, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অশিক্ষক কর্মী, বিধিবদ্ধ সংস্থা, সরকারি আন্ডার টেকিং সংস্থা, পঞ্চায়েত, পুর নিগম, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মচারীদের জন্যও প্রযোজ্য়।

পুজোর আগে ১ অক্টোবর থেকে তারা সংশোধিত বেসিক পেনশন বা সংশোধিত ফ্যামিলি পেনশনের ৩৮ শতাংশ হারে মিলবে। নির্দেশিকায় বলা হয়েছে, পেনশন প্রদানকারী কর্তৃপক্ষ প্রতিটি ব্যক্তিগত ক্ষেত্রে সংশোধিক পেনশন বা ফ্যামিলি পেনশনের ওপর ডিএ-র পরিমাণ সঠিক ভাবে গণনা করবে।

আরও জানানো হয়েছে, এখনও পঞ্চম বেতন কমিশনের প্রি রিভাইজড বেতন কাঠামো অনুসারে বেতন পান যারা তাদের ডিএ ১৭১ থেকে বাড়িয়ে ২২৩ শতাংশ করা হবে। পুজোর আগে তাদের অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত সেই টাকা.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla