Dailyhunt
ডিভোর্সের মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত, কেন ফের বিয়ে জোড়া লাগে রাহুল-প্রিয়াঙ্কার?

ডিভোর্সের মামলা গড়িয়েছিল আদালত পর্যন্ত, কেন ফের বিয়ে জোড়া লাগে রাহুল-প্রিয়াঙ্কার?

চিরদিনই তুমি যে আমার ছবির সাফল্যের ঘোর কাটতে না কাটতেই রাহুলের গলায় মালা দিয়েছিলেন প্রিয়াঙ্কা। তারপর তাদের সংসারে আসে সহজ। কিন্তু, সিনেমার মতোই কৃষ্ণ আর পল্লবীর প্রেম বেশিদিন টেকেনি। হঠাৎ খবর আসে এই জুটির ডিভোর্সের কথা। সে সময় তৃতীয় ব্যক্তির সঙ্গে রাহুলের সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

কিন্তু, ডিভোর্সের শুনানির মাঝপথেই বদল হয় সিদ্ধান্ত।

আঠারোর গণ্ডি পার করার আগেই রাহুলকে বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা। কেরিয়ার জলাঞ্জলি দিয়ে বেছে নেন মাতৃত্ব। ২০১৩ সালে রাহুল প্রিয়াঙ্কার পরিবারে আসে সহজ। কিন্তু, সন্তান জন্মের কয়েক বছরের মধ্যেই ভাঙন ধরে রাহুল-প্রিয়াঙ্কার সম্পর্কে। দীর্ঘদিন সিঙ্গল মাদার হিসেবে একাই সহজ করে বড় করেন। ২০১৮ সালে আদালতে বিচ্ছেদ মামালাও দায়ের করেন। কিন্তু, বিয়ে কি এত সহজে ভাঙে?

২০২২ সাল থেকে একটু একটু করে ফের কাছাকাছি আসছিল রাহুল-প্রিয়াঙ্কা। বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায়। সহজকে সঙ্গে নিয়েও বিভিন্ন অনুষ্ঠানে যেতেন তারা। এরপরই দুজনে এক হওয়ার খবরে সিলমোহর দেন রাহুল। জানান, ডিভোর্স মামলা প্রত্যাহার করে ছেলে সহজের জন্য একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

প্রসঙ্গত, রবিবার একটি ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েছিলেন ৪৩ বছরের অভিনেতা। সেখানেই তলিয়ে গিয়ে মৃত্য়ু হয়। মনে করা হচ্ছে জলে ডুবে মৃত্য়ু হয়েছে তাঁর। টেকনিশিয়ানরা তাঁকে উদ্ধার করে দিঘার হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

সূত্রের খবর, তালসারিতে ভোলে বাবা পার করেগা নামের একটি ধারাবাহিকের শ্যুটিং-এ গিয়েছিলেন অভিনেতা। আর সেখানেই শ্যুটিং শেষে জলে নেমেছিলেন। তখনই ঘটে এই দুর্ঘটনা। তবে সে সময় ঠিক কী হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। এই সিরিয়ালে রাহুলের জেঠুর চরিত্রে অভিনয় করছেন ভাস্কর বন্দ্যোপাধ্য়ায়। তিনি প্রথম এই খবর নিশ্চিত করেন। তিনি জানিয়েছেন, তালসারিতে শ্যুটিং-এ গিয়েছিলেন। ঘটনাটি প্য়াক আপের পরে হয়েছে। তবে ঠিক কী হয়েছিল সেই বিষয়ে তাঁর কাছে স্পষ্ট কোনও খবর নেই।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla