Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Egypt: আর্জেন্টিনার কাছে হার, রেফারির বিরুদ্ধে ফিফার দ্বারস্থ মিশর ফুটবল সংস্থা

Egypt: আর্জেন্টিনার কাছে হার, রেফারির বিরুদ্ধে ফিফার দ্বারস্থ মিশর ফুটবল সংস্থা

FIFA World Cup 2026 Controversy: বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অফ ১৬ পর্যায়ে আর্জেন্টিনা-মিশর ম্যাচের (Argentina vs Egypt) রেফারি ফ্র্যাঙ্কোইস লেটেজিয়েরের (Francois Letexier) বিরুদ্ধে সরকারিভাবে ফিফার কাছে অভিযোগ দায়ের করল মিশর ফুটবল ফেডারেশন (Egyptian Football Federation)। স্পেনের এক সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মিশর ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট হ্যানি আবো রিদা (Hany Abo Rida) ফিফার কাছে অভিযোগ দায়ের করেছেন।

এই প্রতিবেদনে আরও জানানো হয়েছে, রেফারির সিদ্ধান্ত নিয়ে তদন্তের দাবি জানানো হয়েছে। এই ফরাসি রেফারিকে যাতে চলতি বিশ্বকাপ ফুটবলের আর কোনও ম্যাচে দায়িত্ব না দেওয়া হয়, সেই দাবিও জানিয়েছে মিশর ফুটবল ফেডারেশন। যদিও ফিফা এই দাবি মানবে কি না স্পষ্ট নয়।

রেফারির সিদ্ধান্তে বিতর্ক

আর্জেন্টিনার বিরুদ্ধে এই ম্যাচে ২-০ এগিয়ে থাকার পরেও শেষদিকে তিন গোল হজম করে হেরে যায় মিশর। নিজে গোল করে এবং সতীর্থকে দিয়ে গোল করিয়ে আর্জেন্টিনার নায়ক হয়ে গেলেন অধিনায়ক লিওনেল মেসি (Lionel Messi)। এই ম্যাচের ৫৮ মিনিটে দ্বিতীয় গোল করে ফেলেছিল মিশর। কিন্তু ভিএআর-এ (VAR) দেখা যায়, গোলের আগে লিসান্দ্রো মার্টিনেজকে (Lisandro Martinez) ফাউল করেন মারওয়ান আটিয়া (Marwan Attia)। এই কারণে গোল বাতিল করেন রেফারি ফ্র্যাঙ্কোইস লেটেজিয়ের (Francois Letexier)। এরপর আর্জেন্টিনার গোল নিয়েও বিতর্ক তৈরি হয়। মিশর শিবির ভিএআর-এর দাবি জানায়। যদিও সেই দাবি মানেননি রেফারি। ফরাসি রেফারিকে দায়িত্ব দেওয়া নিয়ে ম্যাচের আগে আপত্তি জানিয়েছিল আর্জেন্টিনা শিবির। তবে এই রেফারির সিদ্ধান্ত গতবারের বিশ্বচ্যাম্পিয়নদের পক্ষেই গেল। ম্যাচ চলাকালীন এবং ম্যাচ শেষ হওয়ার পর রেফারি ও ফিফাকে তোপ দেগেছে মিশর শিবির।

রেফারির বিরুদ্ধে সরব মিশরের কোচ

রেফারি ও ফিফার বিরুদ্ধে তীব্র ক্ষোভপ্রকাশ করেছেন মিশরের প্রধান কোচ হোসাম হাসান (Hossam Hassan)। তিনি ফিফার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ করেছেন। ভবিষ্যতে আর কোনওদিন বিশ্বকাপ ফুটবলের ম্যাচ দেখবেন না বলেও জানিয়েছেন মিশরের কোচ।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla