Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
EMI-তে একটাও লেট নেই, তবুও CIBIL Score তলানিতে? আপনি এই ৩টি ভুল করছেন না তো?

EMI-তে একটাও লেট নেই, তবুও CIBIL Score তলানিতে? আপনি এই ৩টি ভুল করছেন না তো?

মরা সবাই ভাবি EMI আর ক্রেডিট কার্ডের বিল সময়মতো মিটিয়ে দিলেই CIBIL Score একদম সুরক্ষিত। কিন্তু অনেক সময় সবকিছু ঠিকঠাক করার পরেও স্কোর কমতে থাকে। আসলে ক্রেডিট স্কোর শুধু একটা জিনিসের উপর নির্ভর করে না। আপনার কিছু ছোট ছোট ভুল সিদ্ধান্তই স্কোরের সর্বনাশ ডেকে আনতে পারে।

যে ৩টি কারণে আপনার স্কোর অজান্তেই কমছে:

১. দরকারের সময় একসঙ্গে ৪-৫টি ব্যাঙ্কে লোনের আবেদন:

অনেকেই ভাবেন একসঙ্গে অনেক ব্যাঙ্কে অ্যাপ্লাই করলে একটায় না একটায় লোন পাওয়া যাবে। কিন্তু এতে হিতে বিপরীত হয়। প্রতিবার আবেদনের সময় ব্যাঙ্ক যখন আপনার প্রোফাইল চেক করে, তখন আপনার রিপোর্টে একটি করে Hard Inquiry যোগ হয়। অল্প কয়েকদিনের মধ্যে অনেকগুলো Inquiry দেখলে ব্যাঙ্ক মনে করে আপনি আর্থিক সংকটে আছেন। তাই এই অভ্যাসটি অবিলম্বে বন্ধ করুন।

২. পুরনো, অব্যবহৃত ক্রেডিট কার্ডটি বন্ধ করে দেওয়া:

দীর্ঘদিন ব্যবহার করছেন না বলে পুরনো কার্ডটি বন্ধ করে দিচ্ছেন? এটি আপনার ক্রেডিট প্রোফাইলের জন্য মোটেও ভালো নয়। আপনার ক্রেডিট কার্ড যত পুরনো হবে, আপনার ক্রেডিট হিস্ট্রি ততই মজবুত হবে। কার্ড বন্ধ করলে আপনার হিস্ট্রির গড় বয়স কমে যায় এবং আপনার মোট ক্রেডিট লিমিট কমে যাওয়ায় Utilisation Ratio বেড়ে যায়, যার ফলে স্কোর পড়ে যায়।

৩. আপনার রিপোর্টে লুকিয়ে থাকা ভুল:

এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেক সময় আপনার কোনও ভুল ছাড়াই স্কোর কমে যায়। খোঁজ নিলে দেখা যায় আপনার রিপোর্টে অন্য কারও লোন আপনার নামে চলে এসেছে, অথবা আপনি যে লোন ২ বছর আগে বন্ধ করেছেন সেটি এখনও Active দেখাচ্ছে। এই ধরনের ভুল তথ্য থাকলে স্কোর কমবেই। তাই বছরে অন্তত দুবার নিজের CIBIL রিপোর্ট ডাউনলোড করে ভালো করে চেক করুন। ভুল দেখলেই ব্যাঙ্ক ও ক্রেডিট ব্যুরোতে অভিযোগ জানান।

কখনোও আপনার কোনও ভুল না থাকলেও ক্রেডিট স্কোর কমে যেতে পারে। এর প্রধান কারণ হতে পারে রিপোর্টে থাকা ভুল তথ্য। এর ফলে অন্য কারও লোন ভুল করে আপনার নামে যুক্ত হয়ে যায়। আবার বহুদিন আগে বন্ধ করা কোনও লোন আচমকা অ্যাক্টিভ হয়ে যায়। ভুল outstanding balance/payment status আপনার প্রোফাইলে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। তাই নিয়মিত নিজের সিবিল স্কোর ও ক্রেডিট স্কোর পরীক্ষা করা উচিত। কোনও ভুল নজরে এলে সংশ্লিষ্ট credit bureau ও লোন কোম্পানির dispute জানানো জরুরি।

সময় মতো EMI ও Credit Card বিল পরিশোধ করা খুব গুরুত্বপূর্ণ হলেও এটিই ক্রেডিট স্কোরের একমাত্র প্রধান নির্ধারক নয়। আপনার মোট ঋণের অঙ্ক, নতুন ঋণের আবেদন, ক্রেডিট ইতিহাস ও রিপোর্ট - সবকিছুর প্রভাব আপনার ক্রেডিট স্কোরে পড়ে। তাই ভাল ক্রেডিট স্কোর ধরে রাখতে সময়মতো বিল মেটান, ক্রেডিট কার্ডের অতিরিক্ত ব্যবহার এড়িয়ে চলুন, অপ্রয়োজনীয় একাধিক লোনের আবেদন করবেন না ও নিয়মিত নিজের ক্রেডিট স্কোর ও সিবিল স্কোর যাচাই করুন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla