Dailyhunt
FIFA World Cup 2026: আমেরিকায় খেলবে ইরান, সবুজ সঙ্কেত ট্রাম্পের, 'বন্ধু' ইনফান্তিনোর কথায় সায়

FIFA World Cup 2026: আমেরিকায় খেলবে ইরান, সবুজ সঙ্কেত ট্রাম্পের, 'বন্ধু' ইনফান্তিনোর কথায় সায়

FIFA World Cup 2026: সব জল্পনার অবসান (World Cup 2026)। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপে ইরান আমেরিকার মাটিতেই খেলবে (Iran football match in USA)। এই বিষয়ে সম্মতি দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো আগেই নিশ্চিত করেন যে, ইরানকে আমেরিকার মাটিতেই গ্রুপ পর্বের ম্যাচ খেলতে হবে।

এবার ইনফান্তিনোর সেই সিদ্ধান্তকে সমর্থন জানালেন ট্রাম্প। ইনফান্তিনোকে 'বন্ধু' হিসেবে উল্লেখ করেই ট্রাম্প এই বিষয়ে তাঁর অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।

বৃহস্পতিবার ট্রাম্প বলেন, "জিয়ানি (ইনফান্তিনো) যদি এটা বলে থাকে, তাহলে আমার কোনও আপত্তি নেই। ওরা খেলতেই পারে। জিয়ানি আমার বন্ধু, আর ও এই ব্যাপারে কথা বলেছে।" প্রসঙ্গত, এর আগে ইরান অনুরোধ করে যে, আমেরিকার মাটিতে তাদের যে ম্যাচগুলো হওয়ার কথা, তা যেন অন্য কোনও দেশে সরিয়ে নিয়ে যাওয়া হয়। কিন্তু ফিফার সিদ্ধান্তের পাশে ট্রাম্প দাঁড়ানোয় সেই বিতর্কের অবসান ঘটল। এখন খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইরানকেই নিতে হবে।

ঐক্যের বার্তা দিচ্ছে ফিফা

রাজনৈতিক ভেদাভেদ সত্ত্বেও ফুটবল বিশ্বকে এক সুতোয় বাঁধতে চান জিয়ানি ইনফান্তিনো। ফিফা কংগ্রেসে বক্তব্য রাখার সময় তিনি ইরানের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে বলেন, "২০২৬ বিশ্বকাপে ইরান অংশ নেবে এবং তারা আমেরিকাতেই খেলবে। বিশ্বকে একজোট করাই আমাদের দায়িত্ব।"

ভিসা বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোর

উল্লেখ্য, কিছুদিন আগেই কানাডার টরন্টো বিমানবন্দরে ইরানের ফুটবল প্রতিনিধি দলকে হেনস্থার শিকার হতে হয়, যা নিয়ে বেশ শোরগোল পড়েছিল। বৈধ ভিসা থাকা সত্ত্বেও কানাডার ইমিগ্রেশন কর্মকর্তারা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এর জেরে ইরান ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহদি তাজ-সহ অন্যদের ফিরে আসতে হয়। আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের রাজনৈতিক উত্তেজনার আবহে বিশ্বকাপের মতো মঞ্চে তাদের অংশগ্রহণ নিয়ে ফিফাকে বেশ সতর্কভাবে এগোতে হচ্ছে।

উল্লেখ্য, গত মার্চে উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচ খেলেই ইরান বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে।

১৬ জুন: ইরান বনাম নিউজিল্যান্ড

২২ জুন: ইরান বনাম বেলজিয়াম

২৭ জুন: ইরান বনাম মিশর

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla