Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
FIFA World Cup 2026: কোন দল জিতবে এবারের বিশ্বকাপ? আগাম জানিয়ে দিল অপটা সুপারকম্পিউটার

FIFA World Cup 2026: কোন দল জিতবে এবারের বিশ্বকাপ? আগাম জানিয়ে দিল অপটা সুপারকম্পিউটার

2026 FIFA World Cup Predictions: প্রথমবার ৪৮ দলকে নিয়ে হচ্ছে বিশ্বকাপ ফুটবল। কোনও নতুন দেশ বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়ন হতে পারবে না অতীতে যে দলগুলি চ্যাম্পিয়ন হয়েছে, তাদের মধ্যেই কোনও দল ফের জয় পাবে? গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (Argentina) কি এবার খেতাব ধরে রাখতে পারবে? পেশাদার ফুটবল থেকে অবসর নেওয়ার আগে কি আরও একবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারবেন লিওনেল মেসি (Lionel Messi)?

পর্তুগালকে (Portugal) প্রথমবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে পারবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)? বিশ্বজুড়ে এ বিষয়ে জল্পনা, তর্ক-বিতর্ক চলছে। বিশ্বকাপ শুরু হওয়ার কয়েকদিন আগে এ বিষয়ে আগাম জানিয়ে দিল অপটা সুপারকম্পিউটার (Opta supercomputer)। অতীতে এরকম অনেক ভবিষ্যদ্বাণী জানা গিয়েছে। কোনও ভবিষ্যদ্বাণী মিলেছে, আবার কখনও মেলেনি। এবার সুপারকম্পিটার যা বলছে, তা মিলবে কি না, সে বিষয়ে বিশ্বজুড়ে আগ্রহ তৈরি হয়েছে।

বিশ্বকাপ নিয়ে কী বলছে সুপারকম্পিউটার?

অপটা সুপারকম্পিউটার বলছে, এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে চলেছে স্পেন (Spain)। ২০১০ সালের চ্যাম্পিয়নদের এবার খেতাব জয়ের সম্ভাবনা ১৬.১ শতাংশ। স্পেনের চেয়ে পিছিয়ে থাকলেও, এবার বিশ্বকাপ জয়ের দাবিদার ১৯৯৮ ও ২০১৮ সালের চ্যাম্পিয়ন ফ্রান্স (France), ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড (England) এবং ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই তিন দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা ১০ শতাংশের বেশি। যে তিন দেশ এবারের বিশ্বকাপ আয়োজন করছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র (USA), মেক্সিকো (Mexico) ও কানাডার (Canada) বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছে না সুপারকম্পিউটার।

বিশ্বকাপে সহজ গ্রুপে স্পেন

এবারের বিশ্বকাপে গ্রুপ এইচে আছে স্পেন। এই গ্রুপের বাকি তিন দল হল কেপ ভার্দে (Cape Verde), সৌদি আরব (Saudi Arabia) ও উরুগুয়ে (Uruguay)। সুপারকম্পিউটার বলছে, এই গ্রুপের শীর্ষে থেকে নক-আউটে পৌঁছে যাবে স্পেন। এরপর ধাপে ধাপে কোয়ার্টার-ফাইনাল, সেমি-ফাইনাল ও ফাইনালে পৌঁছে স্প্যানিশদের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা দেখছে অপটা সুপারকম্পিউটার।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla