Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Fish Eggs: মাছের থেকেও সেরা মাছের ডিম! কী কী গুণ আছে, জানলে আর ফেলবেন না

Fish Eggs: মাছের থেকেও সেরা মাছের ডিম! কী কী গুণ আছে, জানলে আর ফেলবেন না

মাছ তো খান, কিন্তু মাছের ডিম ফেলে দেন? মাছের মতোই এর ডিমেও রয়েছে প্রচুর স্বাস্থ্যগুণ। এর উপকারিতা জানলে আর কখনও ফেলবেন না। চলুন, জেনে নেওয়া যাক মাছের ডিম খেলে কী কী লাভ হয়।মাছের ডিমে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড থাকে। এই উপাদান মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।
মাছের ডিম খেলে স্মৃতিশক্তি বাড়ে এবং মস্তিষ্ক সতেজ থাকে। শরীরে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডের পরিমাণ কমে গেলে দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে। নিয়মিত মাছের ডিম খেলে চোখের স্বাস্থ্য উন্নত হয় এবং দৃষ্টিশক্তি ভাল থাকে। মাছের ডিমে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও পটাশিয়াম ভরপুর থাকে। এই দুটি উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া, এটি রক্ত জমাট বাঁধা আটকাতে এবং শরীরের অ্যালার্জি কমাতেও বেশ কার্যকর।
শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে মাছের ডিমের ওমেগা-৩ দারুণ ভূমিকা পালন করে।

কোলেস্টেরল কমলে হার্টের স্বাস্থ্যও ভাল থাকে। যাদের হার্টের সমস্যা আছে, তারা খাদ্যতালিকায় মাছের ডিম রাখলে উপকার পাবেন।
 শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় অনেক পুষ্টি উপাদান মাছের ডিমে রয়েছে। এটি নিয়মিত খেলে নানা ধরনের অসুখ-বিসুখ থেকে দূরে থাকা যায়।
 দাঁত ও হাড়ের স্বাস্থ্যের জন্য ম্যাগনেশিয়াম, ভিটামিন ডি, ক্যালশিয়াম ও ফসফরাসের মতো উপাদান জরুরি। এই সবকটিই মাছের ডিমে পাওয়া যায়। তাই এটি হাড়ের শক্তি বাড়াতে এবং দাঁতের স্বাস্থ্য ভাল রাখতে সাহায্য করে।
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla