Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
GT vs RR: আইপিএল কোয়ালিফায়ার টুয়ে দ্বিতীয়বার টস করতে হল, বিরক্ত শুবমান, ভাইরাল ভিডিও

GT vs RR: আইপিএল কোয়ালিফায়ার টুয়ে দ্বিতীয়বার টস করতে হল, বিরক্ত শুবমান, ভাইরাল ভিডিও

IPL 2026 Qualifier 2: শুক্রবার সন্ধেবেলা চলতি আইপিএল-এর কোয়ালিফায়ার টুয়ে গুজরাট টাইটানস বনাম রাজস্থান রয়্যালস (Gujarat Titans vs Rajasthan Royals) ম্যাচে টসের সময় সবার বিরক্তির কারণ হয়ে উঠলেন ম্যাচ রেফারি প্রকাশ ভাট (Match Referee Prakash Bhatt)। তাঁর জন্যই দ্বিতীয়বার টস করতে হল।

প্রথমে কয়েন ছুড়ে দেন গুজরাটের অধিনায়ক শুবমান গিল (Shubman Gill)। কিন্তু ধারাভাষ্যকার রবি শাস্ত্রী (Ravi Shastri) জানান, রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag) হেড বলেছেন না টেইল, তা ঠিকমতো শুনতে পাননি ম্যাচ রেফারি। এই কারণে দ্বিতীয়বার টস করতে হবে। সে কথা শুনে স্পষ্টতই বিরক্ত হয়ে ওঠেন শুবমান। তা সত্ত্বেও তাঁকে দ্বিতীয়বার টস করতে হয়। এবার টসে জেতেন পরাগ। তিনি প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল।

টসে হেরে যাওয়ায় বিরক্ত শুবমান

টসে হেরে যাওয়ায় বিরক্ত হয়ে ওঠেন শুবমান। তিনি বলেন, টসে জিতলে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্তই নিতেন। কিন্তু ম্যাচ রেফারি কথা শুনতে পাননি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। প্রথমে পরাগ বলেছিলেন হেড। কিন্তু টেইল পড়েছিল। দ্বিতীয়বার টস করতে না হলে শুবমানের পক্ষেই সিদ্ধান্ত যেত। কিন্তু দ্বিতীয়বার টস হওয়ায় পরিস্থিতি বদলে যায়। ম্যাচের ফলে এর প্রভাব পড়লে শুবমানের পাশাপাশি গুজরাট শিবির নিশ্চিতভাবেই ক্ষুব্ধ হয়ে উঠবে।

ম্যাচে টসের প্রভাব পড়বে না, আশায় শুবমান

শুবমান বলেছেন, 'আমরা টসে জিতলে প্রথমে ব্যাটিং করতাম। এই পিচে ৪০ ওভার খেলা হয়েছে। আমার মনে হয় না পিচে খুব বেশি বদল হবে। দুর্ভাগ্যবশত, আমার মনে হয় না ম্যাচ রেফারি রিয়ানের কথা শুনতে পেয়েছেন।' কিন্তু ম্যাচ রেফারি কেন রাজস্থানের অধিনায়কের কথা শুনতে পেলেন না, তা স্পষ্ট নয়। এই ঘটনা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অনেকেই ম্যাচ রেফারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। ম্যাচ শেষ হওয়ার পর বিতর্ক বাড়তে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla