Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Gulveer Singh: প্রথম ভারতীয় হিসেবে ৫,০০০ ও ১০,০০০ মিটারে পদক, কমনওয়েলথ গেমসে ইতিহাস গুলবীরের

Gulveer Singh: প্রথম ভারতীয় হিসেবে ৫,০০০ ও ১০,০০০ মিটারে পদক, কমনওয়েলথ গেমসে ইতিহাস গুলবীরের

Commonwealth Games 2026 India: শনিবার রাতে গ্লাসগোয় (Glasgow) ভারতের অ্যাথলেটিক্সের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন গুলবীর সিং (Gulveer Singh)। তিনি চলতি কমনওয়েলথ গেমসে পুরুষদের ৫,০০০ মিটার দৌড়ে পদক জয়ী প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতিহাস গড়লেন। একইসঙ্গে প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে একই কমনওয়েলথ গেমসে ৫,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ এবং ১০,০০০ মিটার দৌড়ে রুপো পেয়ে ইতিহাস গড়লেন গুলবীর।

৫,০০০ মিটার দৌড়ের ফাইনালে কেনিয়ার কর্নেলিয়াস কেম্বোইকে মাত্র ০.০৪ সেকেন্ডের ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করেন গুলবীর। তিনি দূরত্ব শেষ করেন ১৩ মিনিট ২৪.৯৫ সেকেন্ডে। অস্ট্রেলিয়ার কাই রবিনসন ১৩ মিনিট ২৪.৭০ সেকেন্ড সময় নিয়ে রুপো পান। আর কেনিয়ার ম্যাথু কিপসাং ১৩ মিনিট ২৩.৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন।

অসাধারণ সাফল্য গুলবীরের

এবারের কমনওয়েলথ গেমস শুরু হওয়ার আগে থেকেই গুলবীরকে নিয়ে আলোচনা চলছিল। তাঁর প্রথম বড় আন্তর্জাতিক সাফল্য আসে ২০২৩ সালে। সেবার তিনি এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের ৫,০০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জেতেন। একই বছর এশিয়ান গেমসের ১০,০০০ মিটার দৌড়েও তিনি পদক জয় করেন। এরপর ২০২৫ সালে দক্ষিণ কোরিয়ার গুমিতে অনুষ্ঠিত এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে তিনি দুর্দান্ত কৃতিত্ব দেখান। ৫,০০০ মিটার এবং ১০,০০০ মিটার, দুই ইভেন্টেই সোনা জিতে দূরপাল্লার দৌড়ে স্মরণীয় ডাবল সম্পন্ন করেন। একই বছরে তিনি ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে এক মাইল দৌড় ৪ মিনিটের কম সময়ে শেষ করার কৃতিত্বও গড়েন। তাঁর সময় ছিল ৩ মিনিট ৫৫.৬৩ সেকেন্ড। এছাড়া তিনি দেশের প্রথম অ্যাথলিট হিসেবে এক ঘণ্টার কম সময়ে হাফ ম্যারাথন শেষ করার নজিরও স্থাপন করেন। সেই দৌড়ে তাঁর সময় ছিল ৫৯ মিনিট ৪২ সেকেন্ড।

ভারতের বক্সারদের চমকপ্রদ পারফরম্যান্স

শনিবার ভারতের বক্সাররা নজরকাড়া পারফরম্যান্স দেখান। কমনওয়েলথ গেমসের এক আসরে নিজেদের ইতিহাসের সেরা সাফল্য গড়ে তাঁরা মোট সাতটি সোনা ও তিনটি রুপো জয় করেন। চলতি কমনওয়েলথ গেমসের শেষের আগের দিনে ভারত পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে। শনিবার ভারত যে আটটি সোনা জেতে, তার মধ্যে সাতটিই আসে বক্সিং থেকে। অপর সোনা জেতেন সোমান রানা। তিনি পুরুষদের এফ৫৭ প্যারা শট পাট ইভেন্টে সোনা জেতেন। শনিবার জুডোতেও ভারতের পদকসংখ্যা বাড়ে। মহিলাদের ৬৩ কেজি বিভাগে উন্নতি শর্মা ব্রোঞ্জ জেতেন। তৃতীয় স্থান নির্ধারণী লড়াইয়ে তিনি দক্ষিণ আফ্রিকার স্কাই নোয়েস্টারকে ইপ্পন-এর মাধ্যমে হারিয়ে কমনওয়েলথ গেমসে ভারতের ঐতিহাসিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla