Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Hemoglobin Foods: রক্তে হিমোগ্লোবিন কম? ডায়েটে রাখুন এই ৪টি খাবার, ফল পাবেন হাতে-নাতে

Hemoglobin Foods: রক্তে হিমোগ্লোবিন কম? ডায়েটে রাখুন এই ৪টি খাবার, ফল পাবেন হাতে-নাতে

রীরে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে ক্লান্তি আর দুর্বলতা লেগেই থাকে। রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিক রাখতে আপনার ডায়েটে যোগ করুন এই কয়েকটি খাবার।আমন্ড, কাজু বাদাম এবং কুমড়োর বীজে প্রচুর পরিমাণে আয়রন থাকে। এই উপাদানটি শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।পালং শাকে প্রচুর পরিমাণে আয়রন, ফোলেট এবং ভিটামিন সি রয়েছে।
প্রতিদিনের ডায়েটে পালং শাক রাখলে হিমোগ্লোবিনের ঘাটতি সহজে পূরণ হয়। শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়াতে রেড মিট খুব কার্যকর। কারণ এতে আয়রনের পরিমাণ অনেক বেশি থাকে। তাই ডায়েটে রেড মিট রাখতে পারেন। বিভিন্ন ধরনের ডাল ও শস্যে প্রচুর পরিমাণে আয়রন এবং ফোলেট পাওয়া যায়। প্রতিদিন এগুলো খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla