Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Hero Super Splendor XTEC 2.0: এক লিটার তেলে ছুটবে ৭২ কিমি? বিশাল মাইলেজ এবং সঙ্গে আবার ব্লুটুথ! সস্তায় হিরোর নতুন বাইক

Hero Super Splendor XTEC 2.0: এক লিটার তেলে ছুটবে ৭২ কিমি? বিশাল মাইলেজ এবং সঙ্গে আবার ব্লুটুথ! সস্তায় হিরোর নতুন বাইক

Hero Super Splendor XTEC 2.0: এক লিটারে ৭২ কিমি মাইলেজ আর দারুণ সব ব্লুটুথ ফিচার নিয়ে বাজারে এল হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক ২.০। এই বাইকের দাম ও অন্যান্য সব খুঁটিনাটি জেনে নিন।

নব্বইয়ের দশক থেকে ভারতীয় মধ্যবিত্তের কাছে 'স্প্লেন্ডার' একটা আবেগের নাম। সেই হিরো মোটোকর্প এবার বাজারে নিয়ে এল তাদের নতুন হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক ২.০ (Hero Super Splendor XTEC 2.0 price)।

বর্তমান প্রজন্মের কথা মাথায় রেখে এই মডেলটিতে যোগ করা হয়েছে আলট্রা মডার্ন ফিচার। বাইকটির এক্স-শোরুম দাম রাখা হয়েছে ৮৬,৫০০ টাকা। যদিও সেটা জায়গা অনুযায়ী, আলাদা আলাদা হতে পারে।

ডিজাইনের দিক দিয়েও বিশেষ নজর দিয়েছে হিরো। পুরনো মডেলের তুলনায় এটিতে রয়েছে রিফ্রেশড ডুয়াল-টোন গ্রাফিক্স, স্টাইলিশ থ্রিডি এমব্লেম এবং স্পোর্টি রিম টেপ। সবমিলিয়ে, বাইকটিকে একটা প্রিমিয়াম লুক দিয়েছে কোম্পানি। লম্বা সফরের জন্য আরামদায়ক 'ডুয়াল-টেক্সচার্ড স্টিচড সিট' ব্যবহার করা হয়েছে এই নতুন মডেলে।

বাইক কেনার আগে সবাই প্রথমে মাইলেজের কথা ভাবেন। এই বাইকে রয়েছে ১২৪.৭ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, যা ১০.৭ বিএইচপি পাওয়ার এবং ১০.৬ এনএম টর্ক জেনারেট করতে সক্ষম। অ্যাডভান্সড প্রোগ্রামড ফুয়েল ইনজেকশন (APFI) এবং হিরোর নিজস্ব i3S টেকনোলজির দৌলতে এই বাইকটি প্রতি লিটারে ৭২ কিলোমিটার মাইলেজ দেবে বলে সংস্থাটি দাবি করছে।

এই বাইকে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি-সহ একটি ফুললি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। যার মাধ্যমে আপনি বাইকের স্ক্রিনেই ইনকামিং কল, এসএমএস নোটিফিকেশন, মিসড কল অ্যালার্ট এবং ফোনের ব্যাটারি স্ট্যাটাস দেখতে পারবেন। এছাড়াও রিয়েল টাইম মাইলেজ ইন্ডিকেটর, লো-ফুয়েল অ্যালার্ট এবং মোবাইল চার্জিংয়ের জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্টও দেওয়া হয়েছে।

আরোহীর সুরক্ষার জন্য হিরো মোটোকর্প বেশ কিছু নতুন ফিচার যুক্ত করেছে। সুপার স্প্লেন্ডার সিরিজে এই প্রথমবার হ্যাজার্ড লাইট দেওয়া হয়েছে, যা ঘন কুয়াশা বা বৃষ্টির সময় খুব কাজে লাগে। ভালো ব্রেকিংয়ের জন্য সামনে ডিস্ক ব্রেক এবং হ্যান্ডেলবারেই একটি ইঞ্জিন কিল সুইচ রয়েছে। আরামদায়ক সফরের জন্য সামনের দিকে টেলিস্কোপিক সাসপেনশন দেওয়া হয়েছে।

এই নতুন বাইকটি মোট পাঁচটি স্টাইলিশ রঙে পাওয়া যাচ্ছে - গ্লসি ব্ল্যাক, ক্যান্ডি ব্লেজিং রেড, ম্যাট অ্যাক্সিস গ্রে, ম্যাট নেক্সাস ব্লু এবং ম্যাট চেস্টনাট ব্রাউন। দেশজুড়ে হিরো মোটোকর্পের শোরুমে এই নতুন এক্সটেক ২.০ বাইকটি বিক্রির জন্য প্রস্তুত। স্টাইল, মাইলেজ এবং কম বাজেটে যারা ভালো বাইক খুঁজছেন, তাদের জন্য এটি একটি দারুণ বিকল্প হতে পারে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla