Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
High-Protein Foods: শরীর চাঙ্গা রাখতে রোজ খান এই ৫ খাবার, প্রোটিনের ঘাটতি হবে না

High-Protein Foods: শরীর চাঙ্গা রাখতে রোজ খান এই ৫ খাবার, প্রোটিনের ঘাটতি হবে না

High-Protein Foods: শরীর সুস্থ রাখতে ঠিকঠাক খাওয়াদাওয়া করা জরুরি। ডায়েটে যদি সঠিক পরিমাণে প্রোটিন না থাকে, তাহলে শরীর দুর্বল হয়ে পড়ে। স্বাস্থ্য ভালো রাখতে রোজকার ডায়েটে এই প্রোটিন-সমৃদ্ধ খাবারগুলো রাখতে পারেন।

মুরগির মাংসের মধ্যে চিকেন ব্রেস্ট প্রোটিনের একটি চমৎকার উৎস। এতে ফ্যাট কম এবং ক্যালোরিও নিয়ন্ত্রণে থাকে।
তাই ফিটনেস সচেতন মানুষ এটি ডায়েটে রাখেন। ডিমে প্রচুর প্রোটিন রয়েছে। এটি হরমোনের কার্যকারিতা ঠিক রাখে এবং শরীরের সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। গ্রিক ইয়োগার্টে প্রচুর প্রোটিন, প্রোবায়োটিকস এবং ক্যালসিয়াম থাকে। এটি আপনার ডায়েটে রাখলে হজমশক্তি ভালো হয় এবং স্বাস্থ্যের উন্নতি হয়। বিভিন্ন ধরনের ডাল বা বিনসে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। রোজকার ডায়েটে এটি রাখলে শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় এবং সুস্থ থাকে।পনিরে উচ্চ মাত্রায় প্রোটিন পাওয়া যায়। রোজ পনির খেলে হাড় মজবুত হয় এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে।
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla