Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IND vs AFG Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি একাধিক নতুন মুখ? তুঙ্গে জল্পনা

IND vs AFG Test Match: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কি একাধিক নতুন মুখ? তুঙ্গে জল্পনা

IND vs AFG Test Series: ভারত বনাম আফগানিস্তানের মধ্যে টেস্ট ম্যাচটি শুরু হতে চলেছে আগামী ৬ জুন। এই ম্যাচে, ভারতের সম্ভাব্য প্রথম একাদশে কেমন হতে পারে? চলুন, দেখে নেওয়া যাক।

ভারত বনাম আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হচ্ছে ৬ জুন। চলবে ১০ জুন পর্যন্ত। খেলা হবে পাঞ্জাবের বিখ্যাত মহারাজা সিং পিসিএ স্টেডিয়ামে।

ভারতীয় সময় সকাল ৯:৩০ মিনিটে ম্যাচ শুরু হবে (ind vs afg test 2026)। এই সিরিজে যশপ্রীত বুমরা ছাড়াও একাধিক সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তরুণদের নিয়ে গড়া শক্তিশালী ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল। সহ-অধিনায়ক হিসেবে থাকবেন অভিজ্ঞ কেএল রাহুল। সম্প্রতি বিসিসিআই এই টেস্ট ম্যাচের জন্য দল ঘোষণা করেছে।

দলে রয়েছেন যশস্বী জয়সওয়াল, দেবদূত পাডিক্কাল, সাই সুদর্শন, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মানব সুথার, হর্ষ দুবে, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ এবং গুরনূর ব্রার। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল এবং অধিনায়ক শুভমান গিলের নামার সম্ভাবনা বেশি। তবে গিল মিডল অর্ডারে নামলে সাই সুদর্শন ওপেন করতে পারেন। অভিজ্ঞ কেএল রাহুল ৩ বা ৪ নম্বরে ব্যাট করতে আসবেন। এরপর নামবেন দেবদূত পাডিক্কাল। দলের প্রধান উইকেটকিপার হিসেবে থাকবেন ঋষভ পন্থ। চণ্ডীগড়ের পিচের চরিত্র দেখে ভারত ২ জন পেসার এবং ২ জন স্পিনার খেলাতে পারে পারে।

পেস আক্রমণের দায়িত্বে থাকবেন মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ। অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি তৃতীয় পেসার হিসেবে সাহায্য করবেন। স্পিন বিভাগে সিনিয়র কুলদীপ যাদবের সঙ্গে থাকবেন ওয়াশিংটন সুন্দর। অভিষেক হতে পারে মানব সুথার বা হর্ষ দুবের মধ্যে যে কোনও একজনের।

আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের জন্য ভারতের সম্ভাব্য প্রথম একাদশঃ শুভমান গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, দেবদূত পাডিক্কাল, ঋষভ পন্থ, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, মানব সুথার/হর্ষ দুবে। এই টেস্ট ম্যাচ শেষ হওয়ার পরেই দুই দল ৩ ম্যাচের একদিনের (ODI) সিরিজে মুখোমুখি হবে। সেই সিরিজ শুরু হবে আগামী ১৩ জুন থেকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla