Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Indian Football Team: পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন কোন ফুটবলাররা? স্কোয়াড ঘোষণা ভারতের

Indian Football Team: পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন কোন ফুটবলাররা? স্কোয়াড ঘোষণা ভারতের

Indian Football Team: ফিফা ফ্রেন্ডলি ম্যাচ হলেও গুরুত্ব নেহাত কম নয়। ভারতের সামনে পানামা, ব্রাজিলএবং উরুগুয়ে। তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ব্লু-টাইগার্সরা। নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের উন্নতির স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ। সেই কথা মাথায় রেখেই ৩৬ জনের স্কোয়াড ঘোষণা করলেন দলের হেড কোচ খালিদ জামিল।

আগামী ২৬ সেপ্টেম্বর, পানামারবিরুদ্ধে প্রথম ম্যাচে খেলতে নামবে ভারত। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। এরপর ৩ অক্টোবর, ভারত খেলবে ব্রাজিলের বিপক্ষে এবং ৬ অক্টোবর রয়েছে উরুগুয়েরবিরুদ্ধে ম্যাচ। এই দুটি ম্যাচ খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।

Brazil in Kolkata: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কলকাতা! যুবভারতীতে ব্রাজিল এবং দুর্গাপুজোর আগে ফুটবল উৎসব, টিকিট কাটবেন কীভাবে?

পানামা, ব্রাজিল এবং উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামবেন কোন ফুটবলাররা?

এই প্রসঙ্গে ব্লু-টাইগার্সদের হেড কোচ খালিদ জামিল জানিয়েছেন, "আমাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়. কারণ, বিশ্বকাপ খেলা দলগুলির বিপক্ষে আমাদের তিনটি কঠিন ম্যাচ খেলতে হবে। বেঙ্গালুরুতে পানামার মুখোমুখি হওয়ার পর, কলকাতায় ব্রাজিল এবং উরুগুয়ের বিপক্ষে খেলাটা নিঃসন্দেহে খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে মূল্যবান অভিজ্ঞতা অর্জনের ক্ষেত্রে অনেকটাই সহায়তা করবে। আমরা বেঙ্গালুরুর ক্যাম্পটিকে ভালো প্রস্তুতির কাজে লাগাব এবং সঠিক মানসিকতা ও তীব্রতা নিয়ে প্রতিটি ম্যাচে মোকাবিলা করতে নামব।"

Indian Football: ব্রাজিলের আগেই ভারতে খেলতে চলে আসছে পানামা, বিবৃতি দিয়ে জানিয়ে দিল ফেডারেশন

ভারতের ২৬ জনের স্কোয়াড

গোলকিপার: অ্যালবিনো গোমেজ, গুরপ্রীত সিং সান্ধু, প্রভসুখান সিং গিল, সোম কুমার

ডিফেন্ডারঃ অভিষেক সিং টেকচাম, আকাশ মিশ্রা, আনোয়ার আলি, বিজয় ভার্গিস, হামিংথানমাওইয়া রালতে, জয় গুপ্তা, প্রমবীর, রিকি মিটেই হাওবাম

মিডফিল্ডারঃ অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, ফারুখ চৌধুরী, লালেংমাওইয়া রালতে, ম্যাকার্টন নিকসন, মহম্মদ সানান, রিকি শাবোং, সাহল আবদুল সামাদ

ফরোয়ার্ডঃ এডমুন্ড লালরিনডিকা, ইরফান ইয়াদওয়াদ, মনবীর সিং, রহিম আলি, রায়ান উইলিয়ামস, বিক্রম প্রতাপ সিং

Brazil in Kolkata: কলকাতায় ব্রাজিল! কবে থেকে টিকিট কাটতে পারবেন এবং দাম কত? উত্তেজনার পারদ চড়ছে

ম্যাচের সূচি

২৬ সেপ্টেম্বরঃ পানামা বনাম ভারত (কান্তিরাভা স্টেডিয়াম, বেঙ্গালুরু)

৩ অক্টোবরঃ ব্রাজিল বনাম ভারত (যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা)

৬ অক্টোবরঃ উরুগুয়ে বনাম ভারত (যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা)

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla