Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
IPL: অস্ট্রেলিয়ায় আইপিএল! সম্ভাবনা খতিয়ে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া

IPL: অস্ট্রেলিয়ায় আইপিএল! সম্ভাবনা খতিয়ে দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া

Cricket Australia: ভারতে যেমন ২০২৬-২৭ মরসুমের বিগ ব্যাশ লিগের (2026-27 Big Bash League) উদ্বোধনী ম্যাচে মেলবোর্ন রেনেগেডস ও পার্থ স্কর্চার্সের (Melbourne Renegades vs Perth Scorchers) লড়াই ভারতের মাটিতে আয়োজন করা হবে, তেমনই পাল্টা অস্ট্রেলিয়ার মাটিতে আইপিএল-এর (IPL) ম্যাচ আয়োজনের আশা করছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

এবার চেন্নাইয়ে (Chennai) হবে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ। প্রথমবার অস্ট্রেলিয়ার বাইরে বিগ ব্যাশ লিগের কোনও ম্যাচ আয়োজন করা হচ্ছে। ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেট সম্পর্ক আরও বাণিজ্যিকভাবে শক্তিশালী করার ইঙ্গিত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেটে ভারতের বাজারে নিজেদের উপস্থিতি জোরদার করতে চাইছে অস্ট্রেলিয়া।

বিসিসিআই ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সম্পর্কের উন্নতি

ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বিশ্ব ক্রিকেটের অর্থনীতিতে ভারতের বিশাল প্রভাবের কথা স্বীকার করে বলেছেন, ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় একটি আইপিএল ম্যাচ বা ভারতের দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচ আয়োজনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাঁর কথা অনুযায়ী, 'অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলার উন্নতির জন্য ভারত-সহ আইসিসি-র (ICC) সব সহযোগী দেশগুলির সঙ্গে একযোগে কাজ করে। ক্রিকেটে ভারতের যে শক্তিশালী আর্থিক প্রভাব রয়েছে, তা আমরা স্বীকার করি। ভারতীয় দলের বিদেশ সফরের সূচির ফলে সম্প্রচারের মাধ্যমে পাওয়া রাজস্ব বৃদ্ধিতে আইসিসি-র সদস্য দেশগুলির লাভ হচ্ছে, তা আমরা জানি।' ক্রিকেট অস্ট্রেলিয়ার এই মুখপাত্র আরও বলেছেন, 'ভারতীয় দর্শকদের সামনে বিগ ব্যাশ লিগকে তুলে ধরতে পেরে আমরা খুবই আনন্দিত। ভবিষ্যতে কোনও এক সময় অস্ট্রেলিয়ায় আইপিএল বা ভারতের কোনও দ্বিপাক্ষিক আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সম্ভাবনাও আমরা উড়িয়ে দিচ্ছি না।'

ভারতে হচ্ছে না অ্যাশেজ

ভারতের মাটিতে বিগ ব্যাশ লিগের উদ্বোধনী ম্যাচ আয়োজন করা হলেও, এদেশে অ্যাশেজ সিরিজের (The Ashes) কোনও ম্যাচ হবে না বলে স্পষ্ট জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ বিবিসি-র স্টাম্পড পডকাস্টে বলেছিলেন, আগামী বছর অ্যাশেজের ১৫০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ টেস্ট ম্যাচটি ভারতে আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা করা যেতে পারে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার মুখপাত্র বলেছেন, 'অ্যাশেজ টেস্ট অন্য দেশে আয়োজনের বিষয়টি পডকাস্টের উপস্থাপকই তুলেছিলেন। এ ধরনের কোনও পরিকল্পনা বর্তমানে আমাদের নেই।'

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla