Dailyhunt
Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে চলছে প্রচুর শূন্যপদে নিয়োগ

Job News: সরকারি চাকরিতে সুবর্ণ সুযোগ, রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কে চলছে প্রচুর শূন্যপদে নিয়োগ

Job News: যারা সরকারি চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন তাদের জন্য রয়েছে দারুণ খবর। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে চলছে কর্মী নিয়োগ। এই মর্মে বিস্তারিত তথ্য জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান ব্যাঙ্ক। জানা গিয়েছে, ইন্ডিয়ান ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হবে স্পেশালিস্ট অফিসার পদে।

কোন কোন পদে কর্মী নিয়োগ করা হবে?

ব্যাঙ্কের সিনিয়র ম্যানেজার সহ একাধিক ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। সাধারণ ও সংরক্ষিত পদ মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ৩৫০টি। আগ্রহী প্রার্থীদের জন্য পদ ও যোগ্যতা অনুযায়ী চাকরির ভিন্ন ভিন্ন মাপকাঠি রয়েছে। এরজন্য বিশদ তথ্য সংস্থার ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য চাকরিতে ইচ্ছুক প্রার্থীদের সংস্থার মূল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

কীভাবে আবেদন জানাবেন?

সংশ্লিষ্ট পোস্টে চাকরির জন্য আগ্রহী প্রার্থীদের সংস্থার ওয়েবসাইটে- (https://indianbank.bank.in/) গিয়ে সেখান থেকে কেরিয়ার অপশনে যেতে হবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন ও রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে মূল ডকুমেন্টস এবং যাবতীয় তথ্য দিয়ে অনলাইনে আবেদন জানাতে পারবেন। আবেদনের শেষ তারিখ ২৮ এপ্রিল।

অন্যদিকে, চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। এবার নিয়োগ হবে Indian Association For the Cultivation Of Science অর্থাৎ IACS-তে। সদ্য জারি হল বিজ্ঞপ্তি। এবার গ্রুপ বি এবং গ্রুপ সি এই দুই বিভাগে হবে নিয়োগ। বিজ্ঞপ্তি অনুসারে, গ্রুপ সি বিভাগে মাল্টি টাস্কিং স্টাফ এবং গ্রুপ বি পদে অ্যাসিস্ট্যান্ট পদে হবে নিয়োগ। জেনে নিন কারা করতে পারবেন আবেদন। কীভাবে করা যাবে আবেদন।

Indian Association For the Cultivation Of Science অর্থাৎ IACS-তে হবে নিয়োগ। মাল্টি টাস্কিং পদে হবে নিয়োগ। এই পদে যোগ্যতা তুলনামূলক কম চাওয়া হয়েছে। মাধ্যনিক উত্তীর্ণরা করতে পারবেন আবেজন। এই পদে আবেদন করতে হলে বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। এই পদের জন্য শর্তবলি প্রযোজ্য। তেমনই এই পদে চাকরি পেলে মাসে মিলবে ১৮ হাজার টাকা করে বেতন। অন্যান্য প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানতে হলে প্রকাশ্যে আসা বিজ্ঞপ্তি দেখে নিন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla