Jos Buttler Record: নয়া বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার। এই ইংরেজ ব্যাটার ভেঙে দিলেন সব মাইলস্টোন (Jos Buttler record)। এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক হলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের কায়রন পোলার্ডের রেকর্ডও ভেঙে দিলেন বাটলার। বুধবার, 'দ্য হান্ড্রেড' ক্রিকেট লিগে ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টসের হয়ে ওয়েলস ফায়ারের বিরুদ্ধে ২০ বলে ৫১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন বাটলার।কার্যত, অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এই তারকা ব্যাটার।
দুটি চার এবং ছয়টি ছক্কা মারেন এই ডানহাতি ব্যাটার। সেই ইনিংসেই বিশ্বরেকর্ড গড়ে ফেললেন তিনি (Jos Buttler latest news)।
বিশ্বরেকর্ড গড়লেন জস বাটলার!
আসলে পোলার্ডকে ছাপিয়ে যাওয়ার জন্য দরকার ছিল ২২ রান। সেই ইনিংসের ৬২ তম বলে এই নজিরটি ছুঁয়ে ফেলেন তিনি। জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে বাটলারের নাম এবং সঙ্গে সঙ্গেই গোটা স্টেডিয়াম উঠে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। এরপর বাটলার দর্শকদের দিতে ব্যাট তুলে ধন্যবাদ জানান। তারপরেই তাঁকে এসে জড়িয়ে ধরেন ক্রিজের অপর প্রান্তে থাকা টিম সেইফার্ট। প্রতিপক্ষ দলের ক্রিকেটাররাও বাটলারকে এসে শুভেচ্ছা জানান। সবমিলিয়ে, টি-২০ ক্রিকেটে বাটলারের রানসংখ্যা ১৪,৮৩৩। তিনি মোট ৫২২টি ইনিংসে এই রান করেছেন। ব্যাটিং গড় ৩৭.৩৬ এবং স্ট্রাইক রেট ১৪৭.০২। তাঁর নামের পাশে রয়েছে ৯টি সেঞ্চুরি এবং ১০৫টি হাফ সেঞ্চুরি। টি-টোয়েন্টি ক্রিকেটের ক্যারিয়ারে ১৩৪৬টি চার এবং ৬৪৪টি ছক্কা হাঁকিয়েছেন ইংল্যান্ডের এই ক্রিকেটারটি।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের মালিক তিনিই
প্রসঙ্গত, ২০২২ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক রানের রেকর্ড গড়েন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেল। ৪৬৩টি ম্যাচে ১৪,৫৬২ রান করেছিলেন তিনি। এরপর আবার তাঁর রেকর্ড ভাঙেন পোলার্ড। তিনি ৭৪৬টি ম্যাচে করেন ১৪,৮০৩ রান।এবার সেই সেই রেকর্ডও ভেঙে দিলেন জস বাটলার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

