Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
KKR vs RR: ইডেনে পুরনো রিঙ্কুর প্রত্যাবর্তন, 'কেকেহার' বদনাম ঘুচিয়ে জয়ের সরণিতে রাহানেরা

KKR vs RR: ইডেনে পুরনো রিঙ্কুর প্রত্যাবর্তন, 'কেকেহার' বদনাম ঘুচিয়ে জয়ের সরণিতে রাহানেরা

IPL 2026: অনেকে বলতে শুরু করেছিলেন, অর্থ-খ্যাতি-প্রতিপত্তি পাওয়ার পর রিঙ্কু সিংয়ের (Rinku Singh) পারফরম্যান্সের অবনতি হয়েছে। কিন্তু এই সমালোচনা যে সত্যি নয়, তা প্রমাণ করে দিলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders vs Rajasthan Royals) এই তারকা ব্যাটার। রিঙ্কু ও অনুকূল রায়ের (Anukul Roy) অসাধারণ লড়াইয়ের সুবাদে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে চার উইকেটে জয় পেল কেকেআর।

চলতি আইপিএল-এ রবিবারই প্রথম জয় পেল অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane) দল। এই জয়ের ফলে সাত ম্যাচ খেলে তিন পয়েন্ট নিয়ে লিগ টেবলে ১০ নম্বর থেকে নয় নম্বরে উঠে এল কেকেআর। সবার শেষে চলে গেল মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। পাঁচ ম্যাচ খেলে দুই পয়েন্ট পেয়েছে মুম্বই।

জয়ের পরেও অস্বস্তিতে কেকেআর

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। তাঁর দল অবশ্য ভালো ব্যাটিং করতে পারেনি। নয় উইকেট হারিয়ে ১৫৫ রান করে রাজস্থান। ইনিংসের শুরুটা দারুণভাবে করেন দুই ওপেনার যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ও বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। যশস্বী ২৯ বলে ৩৯ রান করেন। বৈভব ২৮ বলে ৪৬ রান করেন। এই দুই ব্যাটার আউট হয়ে যাওয়ার পরেই রাজস্থানের ব্যাটিং লাইনআপে ধস নামে। অন্য কোনও ব্যাটার ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। কেকেআর-এর হয়ে বরুণ চক্রবর্তী (Varun Chakaravarthy) ১৪ রান দিয়ে তিন উইকেট নেন। কার্তিক ত্যাগী (Kartik Tyagi) ২২ রান দিয়ে তিন উইকেট নেন। সুনীল নারিন (Sunil Narine) ২৬ রান দিয়ে জোড়া উইকেট নেন। রান তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় কেকেআর। আউট হয়ে যান ওপেনার টিম সিফার্ট (Tim Seifert)। দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান অধিনায়ক রাহানে। তিনিও রান করতে পারেননি। অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) ১০ রান করেন। ক্যামেরন গ্রিন (Cameron Green) ১৩ বলে ২৭ রান করেন। রভম্যান পাওয়েল (Rovman Powell) ২৩ রান করেন। রমনদীপ সিং (Ramandeep Singh) ১০ রান করেন। ৮৫ রানে ছয় উইকেট হারিয়ে চাপে পড়ে যায় কেকেআর। এই পরিস্থিতি লড়াই শুরু করেন রিঙ্কু ও অনুকূল। রিঙ্কু ৩৪ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। অনুকূল ১৬ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। তাঁদের জন্যই জয় পেল কেকেআর।

ব্যাটিং নিয়ে প্রশ্ন

এদিন জয় এলেও, কেকেআর-এর ব্যাটিং বিভাগ নিয়ে প্রশ্ন থেকেই গেল। বিশেষ করে টপ অর্ডার নিয়ে প্রশ্ন রয়েছে। ধারাবাহিকভাবে জয় পেতে হলে ব্যাটিং বিভাগের দুর্বলতা দূর করতে হবে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla