Dailyhunt
KKR vs SRH: টসে জিতে কলকাতার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত হায়দরাবাদের, প্রথম একাদশে রয়েছেন কারা?

KKR vs SRH: টসে জিতে কলকাতার বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত হায়দরাবাদের, প্রথম একাদশে রয়েছেন কারা?

KKR vs SRH: আইপিএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার দুপুরে, হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদ (kkr vs srh)। ইতিমধ্যেই এই ম্যাচের টস হয়ে গেছে (kolkata knight riders players vs sunrisers hyderabad)।

টসে জিতে ব্যাটিং হায়দরাবাদের

সেই ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে হায়দরাবাদ। এখনও অবধি আইপিএল-এর মঞ্চে দুই দলের সাক্ষাতে, ২০ বার জিতেছে কেকেআর এবং ১১ বার জিতেছে সানরাইজার্স। ফলে, নিঃসন্দেহে এই লড়াই তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে হায়দরাবাদ এবং আট নম্বরে রয়েছে কলকাতা। প্লে-অফের লড়াইতে টিকে থাকতে গেলে, কলকাতার জন্য এই ম্যাচ যেটা ভীষণ জরুরি।

পিচ রিপোর্ট কী বলছে?

হায়দরাবাদে এই মুহূর্তে বেশ গরম। এমনিতে এখানকার পিচ ব্যাটারদের জন্য এটা খুবই সহায়ক। কারণ, ফ্ল্যাট এবং শুকনো পিচ। রোদও উঠেছে। তবে বল হালকা একটু স্যুইং করতে পারে। টপ অর্ডারে ব্যাট করা সহজ হতে পারে। কিন্তু ম্যাচ যত এগোবে, ততই পিচ থেকে স্পিনাররা সহায়তা পেতে পারেন। ভালো রান উঠবে। তবে অন্যান্য ম্যাচের তুলনায় এই ম্যাচে স্পিনাররা হয়তো একটু বড় ভূমিকা পালন করতে পারে।

দুই দলের প্রথম একাদশ

কলকাতা নাইট রাইডার্সঃ অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অঙ্গকৃশ রঘুবংশী (উইকেটকিপার-ব্যাটার), ক্যামেরন গ্রিন, রভম্যান পাওয়েল, মনীশ পান্ডে, রিঙ্কু সিং, অনুকূল রায়, সুনীল নারিন, বৈভব অরোরা, কার্তিক ত্যাগী, বরুণ চক্রবর্তী

সানরাইজার্স হায়দরাবাদঃ অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ, হেনরিক ক্লাসেন, সলিল অরোরা (উইকেটকিপার-ব্যাটার), অনিকেত ভার্মা, স্মরণ রবিচন্দ্রন, প্যাট কামিন্স (অধিনায়ক), শিবাং কুমার, হর্ষল প্যাটেল, ঈশান মালিঙ্গা

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla