Dailyhunt
Kolkata Metro Update: দারুণ খবর! অবশেষে কাটল জট, শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ, কবে থেকে?

Kolkata Metro Update: দারুণ খবর! অবশেষে কাটল জট, শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ, কবে থেকে?

হুদিন ধরে আটকে থাকার পর অবশেষে শুরু হতে চলেছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। নিউ গড়িয়া-এয়ারপোর্ট করিডোরের একটি গুরুত্বপূর্ণ ফাঁক জোড়ার জন্য ১৫ মে থেকে অরেঞ্জ লাইনের কাজ শুরু হবে, যার জন্য নির্দিষ্ট দিনে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

অবশেষে মিলল সুখবর। নতুন সরকার শপথ গ্রহণের আগেই এল সুখবর।

বিজেপি ক্ষমতায় আসতেই রাজ্যবাসীর জন্য এল সুখবর। এবার বহুদিন ধরে আটকে থাকা কাজ শুরু হতে চলেছে। অবশেষে শুরু হবে চিংড়িঘাটা মেট্রোর কাজ।

সূত্রের খবর, কলকাতা মেট্রো এবং রেল কর্মকর্তারা এখন দীর্ঘ বিলম্বের পর পুনরায় চালু করতে চলেছে চিংড়াঘাটা মেট্রোর কাজ। ১৫ তারিখ থেকে শুরু হবে অরেঞ্জ লাইনের কাজ।

সব ঠিকঠাক থাকলে ১৫-১৮ মে ও ২২-২৪ মে যান নিয়ন্ত্রণ করে চিংড়িঘাটায় চলবে লাইন জোড়ার কাজ। এই স্থানে মেট্রো ভায়াডাক্টে ৩৬৬ মিটারের একটি ফাঁক নিউ গড়িয়া-এয়ারপোর্ট করিডোরের অগ্রগতিতে বাধা দিচ্ছিল। বর্তমানে লাইনটি শুধুমাত্র নিউ গড়িয়া ও বেলেঘাটার মেট্রোপলিটন এলাকার মঝ্যএ চলে।

এদিকে কিছু না কিছুর কারণে কাজ এতদিন থমকে ছিল। যান চলাচল ঘুরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে ৫০০ মিটারের একটি অস্থায়ী রাস্তা তৈরি করা হয়েছে।

কলকাতা হাইকোর্ট ২০২৬ সালের ১৫ই ফেব্রুয়ারির মধ্যে কাজটি শেষ করার নির্দেশ দিয়েছিল, কিন্তু রাজ্য সরকার ভারতের সুপ্রিম কোর্টে এটিকে চ্যালেঞ্জ করে।

অন্য়দিকে আবার কর্মকর্তারা বেহালার মেট্রো নিয়ে আশাবাদী। জোর কদমে এগিয়ে চলেছে কাজ। কিন্তু, বিসি রায় মার্কেটের ব্যবসায়ীরা স্থানান্তরিত হতে রাজি না হওয়ায় এসপ্ল্যানেড স্টেশনের নির্মানকাজ বিলম্বিত। এদিকে জোকা ও মাঝেরহাটের মধ্যে ইতিমধ্যে ট্রেন চলঠে

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla