Kolkata Weather Update: লক্ষ্মীবারে দিনভর বৃষ্টিতে ভিজছে তিলোত্তমা। সারাদিন কেমন থাকবে আবহাওয়া? কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
রাজ্যের একাধিক জেলায় আগামী কয়েক ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে তীব্র দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া।
পরিস্থিতি মোকাবিলায় জারি করা হয়েছে সতর্কতা।

আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, হাওড়া, হুগলি, কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলার কিছু অংশে জারি হয়েছে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে এই জেলাগুলিতে মাঝারি থেকে তীব্র বজ্রঝড় ও ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা বাতাস। এর জেরে নিচু এলাকায় জল জমার আশঙ্কা রয়েছে এবং ফসলের ক্ষতির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অন্যদিকে, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার কিছু অংশে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও দমকা বাতাসের সম্ভাবনায় জারি করা হয়েছে ইয়েলো অ্যালার্ট।

দক্ষিণবঙ্গে বৃষ্টি কমার কোনও সম্ভাবনাই নেই। বরং তা চলতেই থাকবে। এমনই জানিয়ে দিল হাওয়া অফিস। বুধবার কোথাও ভারী বৃষ্টি তো কোথাও হয়েছে মাঝারি বৃষ্টি। কলকাতায় হয়েছে মুষলধারে বর্ষণ। বুধবারের পর আজ বৃহস্পতিবারও একইভাবে আছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের ওপর সুস্পষ্ট নিম্নচাপ ছিল। তা সরে গিয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশ ও সংলগ্ন এাকায়। কিন্তু, তাতেও স্বস্তি নেই। কারণ উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত একটি নিম্নচাপ রেখা আছে বাতাসের নিম্নস্তরে, একই সঙ্গে মৌসুমি অক্ষরেখা আছে। এই দুয়ের প্রভাব দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। আজ সকাল থেকে আকাশ থাকে মেঘলা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়ার বদল হবে। আজ কলকাতার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।

