Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Kolkata Weather Update: রাজ্য জুড়ে দুর্যোগের ঘনঘটা, নিম্নচাপের ভ্রুকুটি! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

Kolkata Weather Update: রাজ্য জুড়ে দুর্যোগের ঘনঘটা, নিম্নচাপের ভ্রুকুটি! ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

Kolkata Weather Update: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজ্যজুড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Kolkata Weather Update: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবার দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হতে পারে।

সমুদ্র উপকূলে ৩৫-৪৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার সর্বোচ্চ গতিবেগ পৌঁছাতে পারে ৫৫ কিমি পর্যন্ত। সোমবার থেকে আগামী কয়েকদিন সমগ্র দক্ষিণবঙ্গজুড়ে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এই সময়ে ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আগামী দুদিনের মধ্যে আরও শক্তিশালী গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।

যার ফলে মৎস্যজীবীদের আগামী ৭ জুলাই পর্যন্ত সমুদ্রে যেতে কঠোরভাবে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ৭, ৮ এবং ৯ জুলাই মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির (৭-১১ সেমি) পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ অবস্থান করছে। দক্ষিণবঙ্গবাসীর জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী দুই দিনে আরও শক্তিশালী হতে পারে।

দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং হাওড়া জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির (৭-২০ সেমি) জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি হতে পারে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla