Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Lakshmir Bhandar VS Annapurna Bhandar: ১ জুন থেকে মিলবে ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার নাকি অন্নপূর্ণা ভাণ্ডার- পাবেন কোনটা?

Lakshmir Bhandar VS Annapurna Bhandar: ১ জুন থেকে মিলবে ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার নাকি অন্নপূর্ণা ভাণ্ডার- পাবেন কোনটা?

বিজেপি সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মাসে ৩ হাজার টাকা করে পাবেন। তবে এই নতুন প্রকল্প চালু না হওয়া পর্যন্ত পূর্ববর্তী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি চালু থাকবে। জেনে নিন এই মাসে কোন ভাতা পাবেন?

দীর্ঘদিন ধরে খবরে অন্নপূর্ণা ভাণ্ডার। বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে থেকে খবরে এই ভাতা।

বিজেপি সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুসারে রাজ্যের মহিলাদের দেওয়া হবে ৩ হাজার টাকা করে। সেই কথা রেখে ১ জুন থেকে দেওয়া হবে ভাতা।

হাতে আর দুদিন। তারপরই ঢুকবে ভাতা। এখন প্রশ্ন হল লক্ষ্মীর ভাণ্ডার নাকি অন্নপূর্ণা ভাণ্ডার- পাবেন কোনটা? কারণ বিজেপি সরকার জানিয়েছে বন্ধ হবে না লক্ষ্মীর ভাণ্ডার।

মমতা সরকার ক্ষমতায় আসার পর চালু করেছি লক্ষ্মীর ভাণ্ডার। সে সময় রাজ্যের সাধারণ জাতির মহিলারা পেতেন ১৫০০ টাকা করে। আর তপশিলি মহিলারা পেতেন ১৭০০ টাকা করে। এবার বিজেপি দেবে ৩ হাজার করে।

জানা গিয়েছে, এবার রাজ্যের পিছিয়ে পড়া সকল মবিলাদের সরকার অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা দেবে। কিন্তু নতুন সরকার একটু বেশি যাচাই করবে। তাদের দাবি, লক্ষ্মীর ভাণ্ডারে প্রচুর দুর্নীতি চলেছে। মেয়েদের প্রকল্প সত্ত্বেও ছেলেরা পাচ্ছিল লক্ষ্মীর ভাণ্ডার। নতুন সরকার এগুলো করতে দেবে না। সেই কারণে প্রতিটি পরিবারের থেকে পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই করা হবে। যাতে পরে কোনও সমস্যা না হয়।

তেমনই জানা গিয়েছে, যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে ততদিন চলবে লক্ষ্মীর ভাণ্ডার। যদি আপনি একনও অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিলআপ করে না থাকেন তাহলে আপনি এবার পাবেন লক্ষ্মীর ভাণ্ডার। তাই অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা পেতে হলে দ্রুত ফর্ম ফিলআপ করে নিন।

মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন, এনরোলমেন্ট যত তাড়াতাড়ি করবেন, তত দ্রুত বেনিফিট মিলবে। যেমন যেমন ফর্ম ফিলআপ হবে, তেমন তেমন ৩ হাজার টাকা করে ট্রান্সফার হবে। আর যতদিন না এই টাকা ঢুকছে ততদিন চালু থাকবে লক্ষ্মীর ভাতা।

প্রসঙ্গত, এখন চলছে ফর্মফিলাপ। ৯০দিন পর্যন্ত আবেদন করা যাবে। অফলাইন এবং অনলাইন দু ভাবেই আবেদন করতে পারবে রাজ্যের মহিলারা। এমনকী, বাড়িতে বাড়িতে সরকারি আধিকারিকরা যাবে নাম নেওয়ার জন্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla