Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Lionel Messi: রাত পোহালেই তাঁর ষষ্ঠ বিশ্বকাপে নামছেন মেসি, চ্যাম্পিয়নদের অভিশাপে ভয় আর্জেন্টিনার

Lionel Messi: রাত পোহালেই তাঁর ষষ্ঠ বিশ্বকাপে নামছেন মেসি, চ্যাম্পিয়নদের অভিশাপে ভয় আর্জেন্টিনার

Lionel Messi: রাত পোহালেই তাঁর ষষ্ঠ বিশ্বকাপে অভিযান শুরু করছেন লিওনেল মেসি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আগেই বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে হাফ ডজন বিশ্বকাপে খেলার নজির গড়ছেন লিও (মেক্সিকোর গোলকিপার গিলেরমো ওচোয়া স্কোয়াডে থাকলেও রিজার্ভ বেঞ্চে ছিলেন)। বুধবার সকাল সাড়ে ৬টায় (ভারতীয় সময়) আলজেরিয়ার বিরুদ্ধে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

চোট সমস্যা কাটিয়ে আলজেরিয়ার বিরুদ্ধে মেসি খেলছেন, এমন কথা নিশ্চিত করছে আর্জেন্টিনার টিম ম্য়ানজেমন্ট। চোট সারিয়ে নামছেন গোলকিপার দিবু মার্টিনেজ, নিকো গঞ্জালেস, লিওনার্দো পারেদেস। ২০০৬ সালে প্রথমবার বিশ্বকাপে খেলতে নেমেছিলেন মেসি, সেই বিশ্বকাপে মাতিয়ে দিয়ে ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন জিনেদাইন জিদানের। সেই জিনেদাইন জিদানের ছেলে লুকা জিদান আজ আলজেরিয়ার গোল বাঁচাতে গ্লাভস হাতে নামবেন।

মেসির গোল বাঁচাতে থাকবেন জিদান পুত্র লুকা

মেসির গোল বাঁচাতে থাকে যাবে জিদান পুত্রকে। টাফ ফুটবল খেলা আলজেরিয়ার দৌড় আর্জেন্টিনাকে সমস্য়ায় ফেলতে পারে। তবে মেসি ছাড়াও আর্জেন্টিনায় তারকা ফুটবলারের ছড়াছড়ি, সঙ্গে কোচ স্কালোনির মগজাস্ত্রও তো রয়েইছে। কাগজে-কলমে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও বিশ্বকাপের প্রথম ম্যাচে চমকের ইতিহাস নতুন নয়। তাই আলজেরিয়াকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই স্কালোনির দলের সামনে। FIFA Ranking-এ ২৭ তম স্থানে থাকা আলজেরিয়ার বিরুদ্ধে অভিযান শুরুর আগে শীর্ষস্থানে থাকা আর্জেন্টিনাকে চিন্তায় রাখছে দুটি বিষয়। গত কাতার বিশ্বকাপের প্রথম ম্য়াচে সৌদি আরবের কাছে হেরে গিয়েছিলেন মেসিরা। তবে অপ্রত্য়াশিত হারের পর অবিশ্বাস্য কায়দায় ঘুরে দাঁড়িয়ে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। এবার তাদের চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশনে লিওনেল স্কালোনির দল চাইছে প্রথম ম্যাচ থেকে ছন্দ খুঁজে পেতে।

চ্যাম্পিয়নদের অভিশাপ তথ্য নিয়ে আশঙ্কা

ইতিহাস ঘাঁটা একটা তথ্য আর্জেন্টিনাকে অস্বস্তিতে রাখবে। সেটি হল চলতি শতাব্দীতে টানা চারটি বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়নরা পরের বিশ্বকাপে খেলতে নেমে হেরে গিয়েছে। ১৯৯৮ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স পরের সংস্করণে গ্রুপ লিগ থেকেই বিদায় নেয়। ২০০২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন ব্রাজিল ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়। এরপর ২০১০ বিশ্বকাপে গ্রুপ পর্যায় থেকে বিদায় নেয় তার আগের বারের চ্যাম্পিয়ন। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের চ্যাম্পিয়ন স্পেন ও জার্মানির ক্ষেত্রেও ব্যাপারটা একেবারে ঠিক তেমনই ঘটেছিল (গ্রুপ লিগ থেকে বিদায়)। তবে ২০১৮-র বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স তার পরের বার ফাইনালে উঠে এই 'অভিশাপ' কাটায়।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ (৪-৩-১-২)

দিবু মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসার্ন্দো মার্টিনেজ, নিকোলাস ওতামেন্ডি, ফাকুন্দো মেদিনা, এনজো ফার্নান্ডেজ, ম্যাক অ্যালিস্টার, রডরিগো ডি পল, থিয়েগো আলমাদা, লিওনেল মেসি, লাওতারো মার্টিনেজ।

আলজেরিয়ার সম্ভাব্য একাদশ:

লুকা জিদান, আবাদা, মান্দি, হাদজাম, আইত-নুরি, জেরুকি, বেনতালেব, আওয়ার, মাহরেজ, আমুরা ও গুইরি।

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া ইতিহাস

দুই দেশ এখনও পর্যন্ত একবারই একে অপরের মুখোমুখি হয়েছে। ২০০৭ সালে এক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৪-৩ গোলে হারিয়েছিল আলজেরিয়াকে।

আলজেরিয়ার কথা

দীর্ঘ ১২ বছর পর বিশ্বকাপের মূলপর্বে খেলছে আলজেরিয়া। বিশ্বকাপের ইতিহাসে তারা মাত্র তিনটি দেশকে হারাতে পেরেছে- দক্ষিণ কোরিয়া (২০১৪ বিশ্বকাপ), চিলি (১৯৮৬ বিশ্বকাপ) ও পশ্চিম জার্মানি (১৯৮২ বিশ্বকাপ)। এবার বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বে উগান্ডা, মোজাম্বিক, গিনি, বতসোয়ানা, সোমালিয়াদের মত দেশকে টপকে বিশ্বকাপের মূলপর্বে উঠেছে।

আর্জেন্টিনার গ্রুপ

মেসিদের গ্রুপে আলজেরিয়া ছাড়া আছে অস্ট্রিয়া ও জর্ডন। গ্রুপ পর্বে স্পেন দ্বিতীয় ও আর্জেন্টিনা প্রথম হলে, নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এ স্পেনের বিরুদ্ধে খেলবে আর্জেন্টিনা।

মেসির বিশ্বকাপ পরিসংখ্যান

এটি মেসির ষষ্ঠ বিশ্বকাপ। ২০০৬ সালে অভিষেকের পর গত পাঁচটি বিশ্বকাপে ২৬টি ম্যাচ খেলে ১৩টি গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন মেসি। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পাশাপাশি গোল্ডেন বলও জিতেছিলেন। ২০১৪ বিশ্বকাপের রানার্স হয় মেসির আর্জেন্টিনা। সেই বিশ্বকাপে গোল্ডেন বল জেতেন মেসি।

গত ৬টি বিশ্বকাপে আর্জেন্টিনা-

২০০২- গ্রুপ লিগ থেকে বিদায়

২০০৬- কোয়ার্টার ফাইনালে হার (জার্মানির কাছে হার টাইব্রেকারে)

২০১০- কোয়ার্টার ফাইনালে হার (জার্মানির কাছে)

২০১৪- ফাইনালে হার ( জার্মানির কাছে)

২০১৮- প্রি কোয়ার্টার ফাইনালে হার (ফ্রান্সের বিরুদ্ধে)

২০২২- চ্যাম্পিয়ন

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla