Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
LPG Cylinder Price: ১০০০ পার! লাফিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম, এক ঝলকে দেখে নিন সর্বশেষ মূল্য

LPG Cylinder Price: ১০০০ পার! লাফিয়ে বাড়ল রান্নার গ্যাসের দাম, এক ঝলকে দেখে নিন সর্বশেষ মূল্য

জুন মাসে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়লেও, ৪ জুন গার্হস্থ্য ১৪.২ কেজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি, যা সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে। তবে, দেশের বিভিন্ন প্রান্তে যেমন পাটনা ও শ্রীনগরে গার্হস্থ্য গ্যাসের দাম হাজার টাকা ছাড়িয়েছে।

জুন মাসের শুরুতেই রান্নার গ্যাসের দামে মিশ্র প্রভাব পড়ল দেশজুড়ে।

গত ১ জুন তেল বিপণন সংস্থাগুলো বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির পাশাপাশি ছাড়যুক্ত এলপিজি সিলিন্ডারের জাম প্রতি কেজিতে ১১ টাকা বেড়েছে।

ছাড়যুক্ত এলপিজি সিলিন্ডারের জাম প্রতি কেজিতে ১১ টাকা বেড়লেও আজ ৪ জুন দেশের সাধারণ মধ্যবিত্তের জন্য স্বস্তির খবর মিলল। আজ ১৪.২ কেজির গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম নতুন করে পরিবর্তন হয়নি।

বর্তমানে বিভিন্ন শহরে গৃহস্থালির গ্যাসের দাম ৯১০.৫০ টাকা থেকে ৯৫০.৫০ টাকা। তবে পাটনা, শ্রীনগর, লেহ, ইম্ফল এবং গ্যাংটকের মতো দেশের বেশ কিছু প্রান্তে গ্যাসের দাম হাজার টাকার গণ্ডি পার করেছে।

১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম এক ধাক্কায় বেশ কিছুটা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ী মহলে চিন্তা বেড়েছে। রাজধানী দিল্লিতে ৪২ টাকা, চেন্নাইতে ৪৬ টাকা দাম বেড়েছে। দিল্লিতে ১৪.২ কেজির দাম ৯১৩ টাকা। ১৯ কেজির দাম ৩০৭১.৫ টাকা।

মুম্বই-তে দাম ৯১২ টাকা ও বাণিজ্যিক গ্যাসের ৩০২৪ টাকা। কলকাতায় দাম ৯৩৯ টাকা ও বাণিজ্যিক গ্যাসের ৩২০২.৫ টাকা। চেন্নাই-এ দাম ৯২৮.৫ টাকা ও বাণিজ্যিক গ্যাসের ৩২৩৭ টাকা।

পাটনায় গার্হস্থ্য সিলিন্ডারের দাম ১০০২.৫ টাকা ও বাণিজ্যিক গ্যাসের ৩৩৪৭ টাকা। শ্রীনগরে গার্হস্থ্য সিলিন্ডারের দাম ১০২৯ টাকা। লেহ-তে গার্হস্থ্য সিলিন্ডারের দাম ১০৬৪.৫ টাকা। গ্যাংটে গার্হস্থ্য সিলিন্ডারের দাম ১০৬৫.৫ টাকা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla