Dailyhunt
মন্দিরে মন্দিরে পুজো দিয়ে TMC বিদায়ের প্রার্থনায় BJP প্রার্থীরা | Bengal Election Results 2026

মন্দিরে মন্দিরে পুজো দিয়ে TMC বিদায়ের প্রার্থনায় BJP প্রার্থীরা | Bengal Election Results 2026

Bengal Election Results 2026: ভোটের ফলপ্রকাশের আগের দিন রাজ্যের বিভিন্ন অংশের বিজেপি প্রার্থীরা দলীয় কর্মীদের নিয়ে বিভিন্ন মন্দিরে পুজো দিলেন। কলকাতা থেকে বীরভূম, বর্ধমান থেকে পূর্ব মেদিনীপুর। বিভিন্ন জেলা থেকেই এমন ছবি দেখা গেল।

ভোটগণনার আগে হুগলি জেলার বিভিন্ন কেন্দ্রে চন্দননগর, পান্ডুয়া, বলাগড়, চুঁচুড়া ও সপ্তগ্রামে বিজেপি প্রার্থী-রা মন্দিরে পুজো দিলেন। তাঁদের সঙ্গে ছিলেন দলীয় কর্মী-সমর্থকরা। চুঁচুড়া দয়াময়ী কালি বাড়িতে পূজো দিলেন বিজেপি প্রার্থী সুবীর নাগ। চন্দননগরের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ পুজো দিলেন বাগবাজার কালীমন্দিরে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla