Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Menstrual Leave: মাসে ৩ দিন ঋতুকালীন ছুটি পাবে ছাত্রীরা? রাজ্য সরকারের যুগান্তকারী ঘোষণা

Menstrual Leave: মাসে ৩ দিন ঋতুকালীন ছুটি পাবে ছাত্রীরা? রাজ্য সরকারের যুগান্তকারী ঘোষণা

তুকালীন ছুটি, কর্মক্ষেত্রে চাইল্ড কেয়ার সেন্টার, মহিলাদের জন্য সমান বেতন সহ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা করল কেরালা সরকার। রাজ্য সরকারের নতুন নীতিতে এই বিষয়গুলি উল্লেখ করা হয়েছে।

মহিলা ও শিশুদের কল্যাণে রাজ্য সরকার একাধিক নতুন প্রকল্প ঘোষণা করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্কুলছাত্রীদের জন্য প্রতি মাসে সর্বোচ্চ ৩ দিন ঋতুকালীন ছুটি।

রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর বিধানসভায় এই ঘোষণা করেন। 'মেনস্ট্রুয়াল ডিগনিটি' প্রকল্পের আওতায়, শিক্ষা প্রতিষ্ঠান ও পাবলিক প্লেসগুলিকে মহিলাদের জন্য আরও উপযুক্ত করে তোলা হবে।

ঋতুস্রাবের কারণে যাতে ছাত্রীদের পড়াশোনার ক্ষতি না হয়, তার জন্য ছুটির পরিবর্তে সপ্তাহান্তে অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

এর পাশাপাশি, যে সব সরকারি অফিস, কারখানা, আইটি পার্ক এবং সংস্থায় ৫০ জনের বেশি কর্মী আছেন, সেখানে সুরক্ষিত চাইল্ড কেয়ার সেন্টার তৈরির পরিকল্পনা করেছে সরকার।

ম্যাটারনিটি বেনিফিট অ্যাক্টের অধীনে চাইল্ড কেয়ারের সুবিধা বাধ্যতামূলক করার চেষ্টাও করা হবে। একই সাথে, মহিলাদের জন্য সমান বেতন, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত মহিলাদের জন্য বিশেষ সুবিধা, ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি এবং স্যানিটারি পণ্য ও জরুরি সহায়তা দেওয়ার মতো প্রকল্পও ঘোষণা করা হয়েছে।

'অনাথ-মুক্ত কেরালা' গড়ার লক্ষ্যে দত্তক ও ফস্টার ফ্যামিলির নেটওয়ার্ক তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla