Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Mitsubishi West Bengal: রাজ্যে বিরাট বিনিয়োগের পথে মিৎসুবিশি! শিল্পের জোয়ার আসছে পশ্চিমবঙ্গে, তৈরি হবে সেমিকন্ডাক্টর ইউনিট

Mitsubishi West Bengal: রাজ্যে বিরাট বিনিয়োগের পথে মিৎসুবিশি! শিল্পের জোয়ার আসছে পশ্চিমবঙ্গে, তৈরি হবে সেমিকন্ডাক্টর ইউনিট

Mitsubishi West Bengal: রাজ্যে আসছে বিরাট বিনিয়োগ (Mitsubishi West Bengal)। পালাবদল হতেই যেন শিল্পের জোয়ার। পশ্চিমবঙ্গে এবার সেমিকন্ডাক্টর ইউনিট গড়তে চায় বহুজাতিক সংস্থা মিৎসুবিশি। সেই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক সেরে ফেললেন জাপানি বহুজাতিক সংস্থার কর্তারা। বুধবার, মিৎসুবিশির কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক হয় নবান্নে।

সরকারের তরফে শিল্পমন্ত্রী তাপস রায় এবং অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত নিজে উপস্থিত ছিলেন সেই বৈঠকে। নবান্ন সূত্রে জানা গেছে, দুই মন্ত্রীর সঙ্গে প্রাথমিক পর্যায়ের কথা বলে যথেষ্ট সন্তুষ্ট মিৎসুবিশি কর্তৃপক্ষ (Mitsubishi semiconductor West Bengal)।

রাজ্যে বিরাট বিনিয়োগের পথে মিৎসুবিশি

উল্লেখ্য, গত বছরই ভারতে একটি সেমিকন্ডাক্টর ইউনিট তৈরির কথা ঘোষণা করে মিৎসুবিশি। সেই আবহেই পশ্চিমবঙ্গে সরকার বদলের পর, মিৎসুবিশি গোষ্ঠীর তরফ থেকে এই রাজ্যে সেমিকন্ডাক্টর কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব দেওয়া হয়। কারণ, বিগত সরকারের আমলে রাজ্যে কোনও শিল্প তৈরির মতো পরিস্থিতিই ছিল না। তবে এবার বিনিয়োগ করতে চায় মিৎসুবিশি।

সেই বিষয়টি নিয়েই অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর উপস্থিতিতে শিল্পমন্ত্রী তাপস রায় সরাসরি কথা বলেন সংস্থার কর্তা ব্যক্তিদের সঙ্গে। নবান্ন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের শিল্প নীতি, জমি নীতি, জমি অধিগ্রহণের নীতি, বিদ্যুৎ সংযোগ এবং শ্রম আইন সহ বেশ কিছু বিষয় নিয়ে মিৎসুবিশির কর্তারা রাজ্যের দুই মন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। স্বাভাবিকভাবেই, টাটার প্রসঙ্গ উঠে আসে।

শিল্পের জোয়ার আসছে পশ্চিমবঙ্গে, তৈরি হবে সেমিকন্ডাক্টর ইউনিট

তবে রাজ্যের তরফ থেকে আশ্বস্ত করা হয়েছে যে, তাদের বিনিয়োগের ক্ষেত্রে কোনওরকম সমস্যা হবে না। জানা গেছে, তারপরেই মিৎসুবিশি গোষ্ঠী জানতে চায়, কত দ্রুত সেমিকন্ডাক্টর ইউনিট গড়ার জন্য পরিবেশ এবং পরিকাঠামো গড়ে দিতে পারবে রাজ্য সরকার?

জবাবে তাপস-স্বপন জানান, সংস্থার তরফ থেকে পূর্ণাঙ্গ প্রস্তাব এলেই 'সিঙ্গল উইন্ডো' পদ্ধতির মাধ্যমে যাবতীয় সুযোগসুবিধা তৈরি করে দেওয়া হবে। ফলে, এই মুহূর্তে রাজ্যে বিরাট বিনিয়োগের পথে মিৎসুবিশি। পশ্চিমবঙ্গে তৈরি হতে চলেছে সেমিকন্ডাক্টর ইউনিট। নিঃসন্দেহে শিল্পের জোয়ার আসছে পশ্চিমবঙ্গে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে,

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla