Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
Mohun Bagan Super Giant: চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে সহজ জয়, ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট

Mohun Bagan Super Giant: চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে সহজ জয়, ছন্দে মোহনবাগান সুপার জায়ান্ট

Mohun Bagan Super Giant vs Chennaiyin FC: আইএসএল-এ (Indian Super League 2026) ফের সহজ জয় মোহনবাগান সুপার জায়ান্টের। সোমবার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে (Vivekananda Yuba Bharati Krirangan) চলতি আইএসএল-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে ২-০ জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড।

গোল করলেন দুই অস্ট্রেলিয়ান (Australian) তারকা জেমি ম্যাকরালেন (Jamie Maclaren) ও দিমিত্রি পেট্রাটস (Dimitri Petratos)। টানা দ্বিতীয় ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে লিগ টেবলে দ্বিতীয় স্থানে থাকল মোহনবাগান সুপার জায়ান্ট। শীর্ষে থাকা ইস্টবেঙ্গলও (East Bengal FC) দুই ম্যাচ খেলে ছয় পয়েন্ট পেয়েছে। তবে বেশি গোল করায় সবার আগে লাল-হলুদ ব্রিগেড। কলকাতার দুই প্রধান শীর্ষে থাকায় বাংলার ফুটবলপ্রেমীরা খুশি। তবে কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan SC) ভালো জায়গায় নেই। তারা দুই ম্যাচেই হেরে গিয়েছে।

দুরন্ত সবুজ-মেরুন ব্রিগেড

পরপর তিন মরসুমে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। এবারও দল অত্যন্ত শক্তিশালী। গত কয়েক মরসুমে দলে খুব বেশি বদল হয়নি। ফলে কোচ বদল হলেও, তার কোনও নেতিবাচক প্রভাব পড়েনি। চলতি আইএসএল-এ প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সেটাই দেখা গেল। এদিন শুরু থেকেই গোলের লক্ষ্যে ছিল সবুজ-মেরুন ব্রিগেড। তবে প্রথম গোল পাওয়ার জন্য প্রথমার্ধের শেষদিক পর্যন্ত অপেক্ষা করতে হয়। প্রথমার্ধের সংযুক্ত সময়ে গোল করে দলকে এগিয়ে দেন ম্যাকলারেন। এরপর ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান পেট্রাটস।

ভালো শুরু সার্জিও লোবেরার

মোহনবাগান সুপার জায়ান্টের প্রধান কোচ হওয়ার পর আইএসএল-এ ভালো শুরু করেছেন সার্জিও লোবেরা (Sergio Lobera)। তিনি দীর্ঘদিন ধরে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত। দলকে কীভাবে সাফল্য এনে দিতে হয়, তা জানেন এই কোচ। তিনি এবার সবুজ-মেরুন ব্রিগেডকেও সাফল্য এনে দিতে চান। দল ছন্দে রয়েছে। ফলে ফুরফুরে মেজাজে সবুজ-মেরুন শিবির। এই ছন্দ ধরে রাখাই লোবেরা ও তাঁর দলের লক্ষ্য।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla