Dailyhunt
Mohun Bagan vs Bengaluru FC: বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ড্র করল মোহনবাগান, ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরছে সবুজ মেরুন ব্রিগেড

Mohun Bagan vs Bengaluru FC: বেঙ্গালুরুর বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ ড্র করল মোহনবাগান, ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরছে সবুজ মেরুন ব্রিগেড

Mohun Bagan vs Bengaluru FC: মোহনবাগান নিজেদের পঞ্চম ম্যাচেও অপরাজিত। তবে হ্যাঁ, এবার গোলশূন্য ড্র। ১ পয়েন্ট নিয়ে ঘরে ফিরছে সবুজ মেরুন ব্রিগেড। শনিবার সন্ধ্যায়, বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আইএসএল-এর অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি (mohun bagan vs bengaluru fc)।

সেই ম্যাচই গোলশূন্য অবস্থায় শেষ হয় (mohun bagan vs bengaluru)।

মোহনবাগান-বেঙ্গালুরু গোলশূন্য ড্র

পরপর চারটি ম্যাচে জয়ের পর স্বাভাবিকভাবেই, এই ম্যাচেও জয় ছিনিয়ে নিতে চায় সের্জিও লোবেরার ছেলেরা। কারণ, তাদের লক্ষ্য ছিল পাঁচে পাঁচ। কিন্তু সেটা না হলেও, হার মানেনি মোহনবাগান। অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ড্র করে ১ পয়েন্ট নিশ্চিত করেছে তারা। তবে এই কথা ঠিক যে, জয়ের লক্ষ্যেই মাঠে নামে তারা। এমনকি, সেইভাবেই খেলা শুরু করে। তবে একাধিক সুযোগ নষ্টের খেসারত দিতে হল বাগান ব্রিগেডকে।

পাল্টা অ্যাটাক তৈরি করে বেঙ্গালুরুও। তবে এই ম্যাচে, একটি বিষয় দেখা গেল। বেঙ্গালুরু ডিফেন্ডাররা অনেক বেশি নজরে রেখেছিলেন জেমি ম্যাকলারেনকে। কারণ, চলতি মরশুমে ইতিমধ্যেই তিনি ৭টি গোল করে ফেলেছেন।

লিগ টেবিলের শীর্ষেই রইল মোহনবাগান

তাই তাঁকে বেশি নড়তে দেয়নি বেঙ্গালুরু। এই ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ বেঙ্গালুরু তৈরি করে। কিন্তু দ্বিতীয়ার্ধ পুরোপুরি মোহনবাগানের দখলে ছিল। দুর্দান্ত ফুটবল উপহার দেয় সবুজ মেরুন ব্রিগেড। তবে শুধু গোলটাই হল না। কিন্তু মোহনবাগানের গতি কিন্তু একটুও কমেনি। ফলে, চলতি মরশুমে সমর্থকদের জন্য এটা ভালো খবর।

তাই অ্যাটাক এবং পাল্টা অ্যাটাক যাই হোক না কেন, গোল একটিও আসেনি। বরং, মোহনবাগান গোলকিপার বিশাল কেইথ এবং বেঙ্গালুরু গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর প্রশংসা করতে হয়। তারা বেশ কয়েকটি ভালো সেভ করেন। শেষপর্যন্ত, গোলশূন্য অবস্থায় ম্যাচ শেষ হয়।

আপাতত এই ম্যাচের পর, পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই রইল মোহনবাগান। অন্যদিকে, পাঁচ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে আছে বেঙ্গালুরু এফসি।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla