Dailyhunt
Murder Case: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে পালাবেন বলে সন্দেহ, স্ত্রীকে খুন যুবকের

Murder Case: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে পালাবেন বলে সন্দেহ, স্ত্রীকে খুন যুবকের

Crime News: বিবাহ-বহির্ভূত সম্পর্কের জেরে পাশের গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে যেতে পারেন স্ত্রী। শুধু এই সন্দেহের বশে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত জীবননগর অঞ্চলে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খুন হওয়া মহিলার নাম জেসমিনা বিবি।

তাঁর স্বামী তাসিরুদ্দিন শেখের বিরুদ্ধে গলা কেটে খুন করার অভিযোগ উঠেছে। শনিবার সকালে তাঁদের বাড়ি থেকে জেসমিনার দেহ উদ্ধার করেছে পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাসিরুদ্দিন পলাতক। এই যুবক স্ত্রীকে খুন করে পালিয়ে গিয়েছেন বলে সন্দেহ পুলিশের। এই যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তিনি কাছাকাছি কোথাও পালিয়ে গিয়েছেন না ভিনরাজ্যে পালিয়ে গিয়েছেন, সে বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। এমনকী, বাংলাদেশেও পালিয়ে যেতে পারেন তাসিরুদ্দিন।

দম্পতির পুত্র-কন্যা বর্তমান

পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে জেসমিনার সঙ্গে তাসিরুদ্দিনের বিয়ে হয়। এই দম্পতির এক পুত্র ও এক কন্যা বর্তমান। শুক্রবার রাতে দম্পতির মধ্যে বচসা হয়। এর জেরেই তাসিরুদ্দিন তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে খুন করেছেন বলে সন্দেহ তদন্তকারীদের। শনিবার সকালে মা ঘুম থেকে উঠছে না দেখে ডাকতে যায় তাঁদের ছেলে রবিউল শেখ। সে দোতলার ঘরে গিয়ে দেখে, খাটের উপর মায়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। আতঙ্কে চিৎকার করে ওঠে রবিউল। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে যান। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

তদন্ত শুরু পুলিশের

বহরমপুর থানার পুলিশ জানিয়েছে, খুনের মামলা রুজু করা হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে অভিযুক্ত ব্যক্তিকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। প্রতিবেশীরা জানিয়েছেন, পাঁচপীরতলা গ্রামের এক যুবকের সঙ্গে জেসমিনার বিবাহ-বহির্ভূত সম্পর্ক বলে সন্দেহ করছিলেন তাসিরুদ্দিন। এই নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হত। সম্প্রতি তাসিরুদ্দিন সন্দেহ করছিলেন, তাঁর স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যাবেন। এই কারণেই তিনি স্ত্রীকে খুন করেছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla