সেপ্টেম্বর মাস জুড়ে একের পর এক উৎসব। জন্মাষ্টমী, গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো সবই পড়েছে এই মাসেই।
তাছাড়া অন্যান্য রাজ্যে আছে ভিন্ন ভিন্ন উৎসব। সব মিলিয়ো গোটা সেপ্টেম্বর জুড়ে শুধুই উৎসব। এই সব উৎসবের দিন সরকারি অফিস, স্কুল কিংবা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যাঙ্কে থাকে ছুটি।

চলতি সপ্তাহে শুক্রবার পালিত হবে জন্মাষ্টমী। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হন। এই কারণে ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথি হিন্দুদের কাছে গুরুত্বপূর্ণ। এই দিন পালিত হয় জন্মাষ্টমী। এই বিশেষ দিনে ছুটি থাকে অনেক অফিস, স্কুল। এমনকী বন্ধ থাকে ব্যাঙ্ক।

জেনে নিন এবছর জন্মাষ্টমীতে কি বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি দফতর? জানা যাচ্ছে, আগামী ৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষ্যে রাজ্য সরকারের বিভিন্ন দফতর বন্ধ থাকবে। তবে সব দফতর বন্ধ থাকবে এমন নয়। সদ্য জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানা গেল এমনটাই।

সেই সঙ্গে বন্ধ থাকবে রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল। বন্ধ থাকবে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়। তেমনই বন্ধ থাকবে সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো। আবার যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শনি ও রবি ছুটি তারা টানা তিন দিন ছুটি পেতে চলেছে।

৪ সেপ্টেম্বর জন্মাষ্টমী উপলক্ষ্যে ছুটি থাকবে বিভিন্ন রাজ্যের ব্যাঙ্কগুলোতে। আহমেদাবাদ, আইজল, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কোচি, কলকাতা, লখনউ, পাটনা, রায়পুর, রাঁচি, শিলং, সিমলা, শ্রীনগর, তিরুবনন্তপুরম এবং বিজয়ওয়াড়াতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

