Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
NDA-NCPI: তাহলে কি ভাঙনের ইঙ্গিত? সুদীপরা উপস্থিত, অনুপস্থিত ৩ সাংসদ; TMC-তে ফেরা নিয়ে জোর জল্পনা

NDA-NCPI: তাহলে কি ভাঙনের ইঙ্গিত? সুদীপরা উপস্থিত, অনুপস্থিত ৩ সাংসদ; TMC-তে ফেরা নিয়ে জোর জল্পনা

NDA-NCPI: সংসদে এনডিএ-র বৈঠকে যোগ দিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কিন্তু গরহাজির তিন সাংসদ। তৃণমূলে ফেরার জল্পনা আরও জোরালো, কী বলছেন সৌগত-কুণাল?

সংসদে এনডিএ-র বৈঠকে যোগ দিলেন তৃণমূল কংগ্রেস ছেড়ে এনসিপিআই -তে যোগ দেওয়া সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যাওয়ার আগে তিনি দাবি করেন, দলের মধ্যে সকলে ঐক্যবদ্ধ রয়েছেন।

তবে তাঁর মন্তব্যের পরেও এনসিপিতে ভাঙন নিয়ে জল্পনা থামছে না।

সুদীপের এই মন্তব্যের পরই দেখা যায়, বৈঠকে গরহাজির রয়েছেন মুর্শিদাবাদের আবু তাহের, জঙ্গিপুরের খলিলুর রহমান এবং বহরমপুরের ইউসুফ পাঠান। এই তিন জনকে নিয়ে গত কয়েক দিন ধরেই জল্পনা তুঙ্গে।

NCPI সাংসদরা তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায়ের সঙ্গে যোগাযোগ রাখছে বলে সম্প্রতি দাবি করেছেন তিনি। এই সংক্রান্ত খবর দেখুনঃ

TMC Crisis: সংসদে সৌগত রায়কে ঘিরে চমকে দেওয়া দুই ছবি! তৃণমূল-বিজেপি-এনসিপিআই সমীকরণ নিয়ে জোর জল্পনা

এই তিন সাংসদকে ঘিরে কয়েক দিন ধরেই জল্পনা চলছে যে তাঁরা কালীঘাট তৃণমূলে ফেরার বিষয়ে আগ্রহী। সৌগত রায় এবং কুণাল ঘোষের সাম্প্রতিক মন্তব্যে সেই জল্পনা আরও জোরালো হয়েছে। তবে তিন সাংসদ এখনও স্পষ্ট করে কিছুই জানাননি।

মঙ্গলবার শাহ-মোদীদের পাশে সামনের সারিতে বসেন সুদীপ। অন্য দিকে সামনের সারিতে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, দ্বিতীয় সারিতে দেখা যায় শতাব্দী রায়কে।

মঙ্গলবার দিল্লির বঙ্গভবনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসছেন সুদীপ, কাকলি-সহ দলের অন্য সাংসদেরা। সাংসদদের এলাকায় প্রশাসনিক সমন্বয় নিয়েই মূলত আলোচনা হবে বলে জানিয়েছেন সুদীপ।

প্রসঙ্গত, নির্বাচন কমিশনের খাতায় দল হিসেবে স্বীকৃত হলেও কাকলি-সহ তৃণমূলত্যাগী ২০ সাংসদ এখনও লোকসভায় নতুন দলের সদস্য হিসেবে স্বীকৃতি পাননি। খাতায়কলমে তাঁরা এখনও তৃণমূলেরই সাংসদ।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla