Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
RAC যাত্রীদের জন্য বদলে গেল নিয়ম! এবার বাধ্যতামূলক বেডরোল-কম্বল, জানাল রেল

RAC যাত্রীদের জন্য বদলে গেল নিয়ম! এবার বাধ্যতামূলক বেডরোল-কম্বল, জানাল রেল

ড়া নির্দেশ পাঠিয়েছে রেল মন্ত্রক। RAC যাত্রীদের জন্য বদলে গেল নিয়ম! নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, RAC যাত্রীদেরও অন্যান্য সংরক্ষিত শ্রেণির যাত্রীদের মতো বেডরোল ও কম্বল সরবরাহ করতে হবে।

রিজার্ভেশন অ্যাগেইনস্ট ক্যানসেলেশন (RAC) টিকিটে যাতায়াতকারী যাত্রীদের জন্য বড় স্বস্তির খবর দিল ভারতীয় রেল।

দীর্ঘদিন ধরে বিভিন্ন রেল জোন থেকে অভিযোগ আসার পর ফের একবার সব জোনকে কড়া নির্দেশ পাঠিয়েছে রেল মন্ত্রক।

নির্দেশে স্পষ্ট জানানো হয়েছে, RAC যাত্রীদেরও অন্যান্য সংরক্ষিত শ্রেণির যাত্রীদের মতো বেডরোল ও কম্বল সরবরাহ করতে হবে। রেল মন্ত্রকের মতে, প্রায় সব জোন থেকেই অভিযোগ এসেছে যে অনেক ট্রেনে RAC যাত্রীদের পর্যাপ্ত বেডরোল কিট দেওয়া হচ্ছে না বা একেবারেই দেওয়া হচ্ছে না।

এই পরিস্থিতি যাত্রীদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে। সেই কারণেই ৪ আগস্ট জারি হওয়া এক নির্দেশিকায় সমস্ত জোনকে আগের নির্দেশ কঠোরভাবে মেনে চলার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

ভারতীয় রেলের RAC ব্যবস্থায় একটি লোয়ার বার্থে দুই জন যাত্রীকে বসার এবং পরে ঘুমানোর ব্যবস্থা করা হয়। টিকিট সম্পূর্ণ কনফার্ম না হলেও যাত্রার সুযোগ পান যাত্রীরা।

তবে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, অনেক ক্ষেত্রেই RAC যাত্রীদের বেডশিট, বালিশের কভার, তোয়ালে বা কম্বল দেওয়া হয় না। অথচ তাঁরা বৈধ সংরক্ষিত টিকিট নিয়েই সফর করেন।

রেল মন্ত্রক জানিয়েছে, RAC যাত্রীরাও সম্পূর্ণ বেডরোল কিট পাওয়ার অধিকারী। তাই কোনও ট্রেনে এই পরিষেবা না দিলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে হবে। সমস্ত জোনকে যাত্রী পরিষেবার মান বজায় রাখতে এবং অভিযোগ এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সম্প্রতি লোকসভায় রেলমন্ত্রীও জানিয়েছেন, ট্রেনে ব্যবহৃত কম্বল নিয়মিত পরিষ্কার করা হয়। নির্ধারিত নিয়ম অনুযায়ী প্রতিটি কম্বল অন্তত মাসে একবার ধোয়া বাধ্যতামূলক।

পাশাপাশি বেডশিট, বালিশের কভার ও তোয়ালে প্রতিবার ব্যবহারের পরই পরিষ্কার করা হয় বলে জানানো হয়েছে। এই নির্দেশ কার্যকর হলে লক্ষ লক্ষ যাত্রী সরাসরি উপকৃত হবেন। বিশেষ করে রাতের ট্রেনে যাঁরা RAC টিকিটে ভ্রমণ করেন, তাঁদের জন্য এই সিদ্ধান্ত স্বস্তিদায়ক হতে চলেছে।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla