Dailyhunt
Roopa Ganguly: কত টাকার মালিক রূপা গঙ্গোপাধ্যায়? কতগুলো কেস হয়েছে তাঁর বিরুদ্ধে?

Roopa Ganguly: কত টাকার মালিক রূপা গঙ্গোপাধ্যায়? কতগুলো কেস হয়েছে তাঁর বিরুদ্ধে?

ত কয়েক বছর রাজ্য রাজনীতিতে খুব একটা সক্রিয় না থাকলেও, ২০২৬ সালের West Bengal Assembly Election-কে সামনে রেখে আবারও রাজনৈতিক ময়দানে ফিরলেন রূপা গঙ্গোপাধ্যায়। তাঁকে ভারতীয় জনতা পার্টি প্রার্থী করেছে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে।

মঙ্গলবার তিনি বারুইপুর মহকুমা শাসকের দপ্তরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন।

তাঁর জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সম্পত্তি ও মামলার বিস্তারিত তথ্য।

হলফনামা অনুযায়ী, রূপা গঙ্গোপাধ্যায়ের মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ২ কোটি ৪৪ লক্ষ ৫৪ হাজার ১৫৮ টাকা।

হাতে নগদ: ১ লক্ষ টাকা

ব্যাঙ্কে (সেভিংস, এফডি, টার্ম ডিপোজিট): ১৬ লক্ষ ৩৬ হাজার ১১৪ টাকা

২৩টি মিউচুয়াল ফান্ড ও শেয়ার বাজারে বিনিয়োগ

মোট বিনিয়োগ: ১ কোটি ৪৭ লক্ষ ৩৭ হাজার ৬১৯ টাকা

গয়না (মোট ওজন) : ৪৯৫.৩৯৮ গ্রাম

আনুমানিক মূল্য: ৬৫ লক্ষ ৭৮ হাজার ৩০৫ টাকা

রূপার মোট স্থাবর সম্পত্তির পরিমাণ প্রায় ৬ কোটি ৯৫ লক্ষ টাকা।

হাওড়ার উলুবেড়িয়া-এ ৩টি কৃষিজমি (মোট মূল্য: প্রায় ৮.৫৪ লক্ষ টাকা)

মোট ৫টি বাড়ি:

টালিগঞ্জে ২টি

রাজপুরে ১টি

শান্তিনিকেতন-এ ১টি

মুম্বইয়ের লোখন্ডওয়ালায় ১টি

হলফনামা অনুযায়ী, রূপা গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। এর মধ্যে ৩টি মামলায় চার্জশিট দাখিল হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে দাঙ্গা ও হত্যার চেষ্টার মতো গুরুতর ধারা।

শিক্ষাগত যোগ্যতা:

১৯৮৬ সালে যোগমায়া দেবী কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অভিনয় জগতের পরিচিত মুখ থেকে আবারও সক্রিয় রাজনীতিতে প্রত্যাবর্তন ঘটালেন রূপা গঙ্গোপাধ্যায়। সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে তাঁর প্রার্থিতা ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চার বিষয়। সম্পত্তি, বিনিয়োগ, একাধিক বাড়ি ও মামলার খতিয়ান-সব মিলিয়ে তিনি এই নির্বাচনের অন্যতম হাই-প্রোফাইল প্রার্থী বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla