Dailyhunt
Shaheen Afridi: পিএসএল-এ ০ রানে আউট, রাগে ব্যাট আছড়ে ফেললেন শাহিন আফ্রিদি, ভাইরাল ভিডিও

Shaheen Afridi: পিএসএল-এ ০ রানে আউট, রাগে ব্যাট আছড়ে ফেললেন শাহিন আফ্রিদি, ভাইরাল ভিডিও

Shaheen Afridi News: মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে না পেরে মাঠের বাইরে হতাশার বহিঃপ্রকাশ ঘটালেন পাকিস্তান সুপার লিগে (Pakistan Super League 2026) লাহোর কালান্দার্সের (Lahore Qalandars) অধিনায়ক শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের (Quetta Gladiators) বিরুদ্ধে ম্যাচে উসমান তারিকের (Usman Tariq) বলে শূন্য রানে আউট হয়ে যাওয়ার পর মাঠের বাইরে যাওয়ার সময় বাউন্ডারি লাইনের ধারে রাখা এক বিশাল বোর্ডের নীচে থাকা চাকায় প্রথমে ব্যাট দিয়ে আঘাত করেন আফ্রিদি।

এরপর ড্রেসিংরুমে যাওয়ার সময় সিঁড়িতেও ব্যাট দিয়ে আঘাত করেন এই পাকিস্তানি তারকা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল। আফ্রিদির আচরণ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আলোচনা চলছে। পাকিস্তানের ক্রিকেট মহল এই তারকা পেসারের হতাশা বুঝতে পারছে।

ফের হার লাহোরের

চলতি পিএসএল-এ আট দলের মধ্যে এখন সাত নম্বরে লাহোর। আফ্রিদির দল ছয় ম্যাচ খেলে চার পয়েন্ট পেয়েছে। বৃহস্পতিবার করাচির (Karachi) ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium) কোয়েটার বিরুদ্ধে ম্যাচে ছয় উইকেটে হেরে গিয়েছে লাহোর। দল পরপর হেরে যাওয়ায় এমনিতেই হতাশ আফ্রিদি। তারপর তিনি নিজে শূন্য রানে আউট হয়ে যাওয়ার পর হতাশায় ব্যাট আছড়ে ফেলেন। এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে ১৯.৫ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায় লাহোর। রান তাড়া করতে নেমে ১৬.২ ওভারে জয় তুলে নেয় কোয়েটা।

দলকে ভরসা দিতে পারছেন না আফ্রিদি

কোয়েটার বিরুদ্ধে এই ম্যাচে শুরুতেই উইকেট হারিয়ে বসে লাহোর। কোয়েটার বোলাররা ভালো পারফরম্যান্স দেখাচ্ছিলেন। আবদুল্লা শফিক (Abdullah Shafique) ও আফ্রিদি দ্রুত আউট হয়ে যান। লাহোরের টপ অর্ডারের পাশাপাশি মিডল-অর্ডারও ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। ফলে লোয়ার-অর্ডারের উপর চাপ তৈরি হয়। দলকে ভরসা দিতে পারেননি আফ্রিদি। তিনি ব্যাট হাতে যেমন ব্যর্থ হয়েছেন, তেমনই বল হাতেও ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে জেতাতে পারছেন না। এই কারণেই তিনি হতাশা প্রকাশ করছেন।

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Asianet Bangla